এক্সপ্লোর

Motorola Phone: মোটো জি০৪এস ভারতে কবে লঞ্চ হবে? দাম কত হতে পারে, দেখে নিন সম্ভাব্য ফিচার

Moto G04s: মোটোরোলা সংস্থা আসন্ন 'জি' সিরিজের ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে দেখা যাবে এলইডি ফ্ল্যাশ।

Motorola Phone: মোটো জি০৪এস ফোন (Moto G04s) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। সম্প্রতি মোটোরোলা সংস্থা (Motorola Smartphone) এই ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে নিশ্চিত ভাবে ঘোষণা করেছে। এর আগে এপ্রিল মাসে ইউরোপে এই ফোন লঞ্চ হয়েছে। বলা হচ্ছে, ভারতে যে ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে তা ইউরোপে লঞ্চ হওয়া মডেলের মতোই হবে। মোটোরোলার এই ফোনের জন্য ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখান থেকেই মোটো জি০৪এস ফোনের ফিচার এবং ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। 

ভারতে মোটো জি০৪এস ফোন কবে লঞ্চ হবে এবং এই ফোনে কী কী ফিচার থাকতে পারে 

আগামী ৩০ মে ভারতে লঞ্চ হবে মোটো জি০৪এস ফোন। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনে ৬.৬ ইঞ্চির একটি হোল পাঞ্চ কাট আউট যুক্ত ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাবেন ইউজাররা। এটি একটি এলসিডি প্যানেল হতে চলেছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। মোটো জি০৪এস ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপে লঞ্চ হওয়া মোটো জি০৪এস ফোনের ডিসপ্লের ক্ষেত্রে উল্লিখিত ফিচার এবং স্পেসিফিকেশনগুলি দেখা গিয়েছে। 

মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের আসন্ন ফোনে থাকতে পারে একটি Unisoc T606 অক্টা-কোর প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে র‍্যাম। ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে ভার্চুয়াল ভাবে বাড়ানো যাবে র‍্যামের পরিমাণ। এছাড়াও মোটো জি০৪এস ফোনে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাপোর্টে পরিচালিত হবে এই ফোন। এখানে থাকতে চলেছে Dolby Atmos সাপোর্ট যুক্ত অডিও ফিচারের সাপোর্ট। 

মোটোরোলা সংস্থা আসন্ন 'জি' সিরিজের ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে দেখা যাবে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনের ক্যামেরায় থাকবে পোর্ট্রেট মোড এবং অটো নাইট ভিশন। মোটোরোলা সংস্থার নিজস্ব কিছু ফিচার যেমন ট্যুইস্ট করে ফোনের ক্যামেরা খোলা যাবে, দু'বার ট্যুইস্ট করে ফ্ল্যাশ লাইট অন করা যাবে, এগুলি থাকবে। লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে অনলাইনে মোটো জি০৪এস ফোন কিনতে পারবেন আগ্রহীরা। কালো, নীল, সবুজ ও কমলা রঙে লঞ্চ হবে এই ফোনে। জানা গিয়েছে, মোটো জি০৪এস ফোনে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ভারতে মোটো জি০৪এস ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে থাকতে পারে, বেস মডেলের ক্ষেত্রে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। 

আরও পড়ুন- ভারতে আসছে লাভা-র নতুন ৫জি ফোন, দাম হতে পারে ১০ হাজার টাকার কম ! 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget