এক্সপ্লোর

Realme Phone Update: Realme 8s মডেলেই কি MediaTek Dimensity 810 চিপসেট ? শীঘ্রই আসছে ফোন

কোম্পানি জানিয়েছে, নতুন ফোনকে অলরাউন্ডার হিসাবে মার্কেটে আনবেন তারা। যার মধ্যে বেশি সময় চার্জ ধরে রাখার ব্যাটারি দেওয়া হবে। সঙ্গে থাকবে উন্নত প্রযুক্তির ফ্রেম পার সেকেন্ড (FPS)টেকনোলজি।

নয়াদিল্লি: জল্পনা চলছিল কয়েকদনি ধরেই। সোমবার সেই জল্পনায় আরও উসকে দিল দুই কোম্পানির বিবৃতি। মিডিয়াটেক ও রিয়েলমি জানিয়েছে শীঘ্রই ভারতের বুকে লঞ্চ হতে চলেছে নতুন এক ফোন। যাতে আরও দ্রুত গতির পারফরম্যান্স পাবেন ক্রেতা। 

MediaTek Dimensity 810
কোম্পানি জানিয়েছে, নতুন ফোনকে অলরাউন্ডার হিসাবে মার্কেটে আনবেন তারা। যার মধ্যে বেশি সময় চার্জ ধরে রাখার ব্যাটারি দেওয়া হবে। সঙ্গে থাকবে উন্নত প্রযুক্তির ফ্রেম পার সেকেন্ড (FPS)টেকনোলজি।তবে এত কিছু বললেও ফোন বা চিপসেটের নাম বলেনি কোনও কোম্পানি। যদিও টেক ব্লগাররা মনে করছেন, শীঘ্রই MediaTek Dimensity 810 চিপসেট ভারতের বাজারে আনবে রিয়েলমি। কোম্পানির Realme 8s-এ থাকতে পারে নতুন এই চিপসেট। 

MediaTek Dimensity 920
শোনা যাচ্ছে, ভারতের বাজারে কম দামে ৫জি ফোন আনতে একের পর এক নতুন প্রসসের আনতে চলেছে মিডিয়াটেক। যার মধ্যে সবার প্রথমে নাম রয়েছে MediaTek Dimensity 810 চিপসেটের। এর মধ্যেই MediaTek Dimensity 920 প্রসেসরও লঞ্চ করার কথা রয়েছে কোম্পানির। তবে নতুন মডেলেই এক একটা চিপসেট লঞ্চ করা হবে বলে খবর। নতুন এই চিপসেটগুলো কমপক্ষে ১২০ হার্টজের রিফ্রেস রেট সাপোর্ট করবে।

এদিন যৌথ বিবৃতিতে রিয়েলমির ইউরোপ ও ভারতের জয়েন্ট সিইও মাধব শেঠ জানান, MediaTekএর সঙ্গে জেট বেঁধেছে কোম্পানি।আগামী দিনে এর ফলে ভারতে আরও দ্রুততম ৫জি ফোন আনতে পারবে রিয়েলমি। বর্তমানে MediaTek Dimensity 810 চিপসেট ফোনে ব্যবহার করা হবে। এরফলে ক্রেতারা আরও ভালো প্রোডাক্ট পাবেন। 

সম্প্রতি ইউটিউবে 'আস্ক মাধব' শোয়ে রিয়েলমির কর্ণধার বলেন, ''Realme 8 ফোনের প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে। শীঘ্রই বাজারে আসতে পারে এই ফোন। আপনারা Realme 8s না Realme 8i কোন ফোন আগে মার্কেটে দেখতে চান ?'' এর বাইরে অবশ্য নতুন মডেলের বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি। তবে টেক সাইটগুলোর মতে, এখনই Realme 8i নিয়ে ভাবছে না কোম্পানি। পরিবর্তে Realme 8s বাজারে নিয়ে আসবে চিনা টেক জায়ান্ট।

অফিশিয়াল লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এসে গেছে ফোনের কিছু স্পেসিফিকেশন। 91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Realme 8-এর মতোই দেখতে হবে নতুন Realme 8s মডেল। যার ভলিউম রকার দেওয়া হয়েছে ফোনের বাঁ দিকে। ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনে। টিপস্টার স্টিভ হেমারস্টোফারের ট্যুইট উল্লেখ করে এই খবর জানিয়েছে 91Mobiles। ফাঁস হওয়া ছবি বলছে, হাল্কা বেগুনি রঙে আসতে চলেছে এই নয়া ফোন।

Realme 8s-এর স্পেসিফিকেশন
ফোনের ফাঁস হওয়া তথ্য সত্যি হলে এবারও অ্যান্ড্রয়েড ১১-এ চলবে ফোন। নতুন মডেলের ডিসপ্লে হতে পারে ৬.৫ ইঞ্চি। ৯০ হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হবে ফোনে। ৬ জিবি ও ৮ জিবি অপশনে পাওয়া যাবে ফোন। ফোনের লিকড ইমেজ দেখে মনে হচ্ছে, নতুন মডেলে তিনটে ক্যামেরা দিয়েছে চিনা কোম্পানি। ফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। আরও দুটো ক্যামেরার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। খবর সত্যি হলে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে Realme 8s-এ। ১২৮ ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে আসতে পারে  নতুন মডেল।

ইউএসবি পোর্ট সি ছাড়াও ফোনে থাকতে পারে ৩.৫ এমএম-এর হেডফোন জ্যাক। এখানেই শেষ নয়, এবার ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ডার্ট ফাস্ট চার্জার দিতে পারে কোম্পানি। তবে এতকিছু জানালেও ফোনের দাম সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি টেক সাইটে। টেক ব্লগারদের মতে, নতুন মডেলের মাধ্যমে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ৫জি ফোন দিতে চলেছে কোম্পানি।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget