এক্সপ্লোর

Redmi 12 Series: ভারতে হাজির রেডমি ১২ সিরিজ, লঞ্চ হয়েছে দুটো বাজেট ফ্রেন্ডলি ফোন, দাম কত?

Redmi 12 4G and Redmi 12 5G: রেডমি ১২ সিরিজের ফোনের বিক্রি শুরু হবে ৪ অগস্ট থেকে। রেডমি ওয়েবসাইট, Mi Home, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং শাওমির পার্টনার রিটেল স্টোর থেকে এই দু'টি ফোন কেনা যাবে। 

Redmi 12 Series: রেডমি ১২ সিরিজ লঞ্চ হয়েছে ভারতে। রেডমি ১২- র ৪জি (Redmi 12 4G) এবং ৫জি (Redmi 12 5G) দুটো মডেলই লঞ্চ হয়েছে দেশে। রেডমি ১২ ৪জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। অন্যদিকে রেডমি ১২ ৫জি ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। আর তার সঙ্গে রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ভারতে রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি ফোনের দাম

রেডমি ১২ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। 

রেডমি ১২ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। 

রেডমি ১২ সিরিজের ফোনের বিক্রি শুরু হবে ৪ অগস্ট থেকে। রেডমি ওয়েবসাইট, Mi Home, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং শাওমির পার্টনার রিটেল স্টোর থেকে এই দু'টি ফোন কেনা যাবে। 

রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি- এই দুই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই দুই ফোনেই রয়েছে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট রয়েছে রেডমি ১২ সিরিজের এই দুই ফোনে। MIUI 14 out-of-the-box এর সাহায্যে পরিচালিত হবে ফোন দু'টি।
  • রেডমি ১২ ৪জি ফোনের র‍্যাম ১২ জিবি পর্যন্ত এবং রেডমি ১২ ৫জি ফোনের র‍্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ভার্চুয়াল র‍্যাম এক্সটেনশন সাপোর্টের সাহায্যে। রেডমি ১২ ৫জি ফোনের স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। 
  • রেডমি ১২ ৪জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স), ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। 
  • রেডমি ১২ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেনসর (ম্যাক্রো লেন্স)। 
  • রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি- দুটো ফোনেই রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- অগস্ট মাসে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে? রইল তালিকা

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget