এক্সপ্লোর

Redmi Note 12 Series: নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১২ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে পারে?

Redmi Smartphones: রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Redmi Note 12 Series: নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) মডেল। আগামী ৫ জানুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হবে জানিয়েছে শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। জানুয়ারি মাসে রেডমি নোট ১২ সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 'প্রো প্লাস' ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও জানা গিয়েছে, রেডমি নোট ১২ সিরিজের তিনটে ফোনেই থাকবে ৫জি সাপোর্ট। 

রেডমি নোট ১২ সিরিজ সম্পর্কে এতদিন যা যা জানা গিয়েছে (চিনে লঞ্চ হওয়া ফোনের ভিত্তিতে) 

  • এবছর অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ সিরিজের তিনটি ফোন। রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে।
  • রেডমি নোট ১২ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট। অন্যদিকে রেডমি নোট ১২ প্রো এবং প্রো প্লাস মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ চিপসেট।
  • চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে প্রসেসরের মিল থাকবে কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। 
  • রেডমি নোট ১২ ফোনে ছিল ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর সঙ্গে ছিল ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। 
  • রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই দুই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • রেডমি নোট ১২ প্রো ফোনে রয়েছে ৬৭ ওয়াটের চার্জিং ফিচার। অন্যদিকে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে রয়েছে ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট। রেডমি নোট ১২ প্রো ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। 

Lava X3 (2022): ভারতের নিজস্ব সংস্থা লাভা (Lava Mobiles) মোবাইলস। তারা সম্প্রতি দেশে লঞ্চ করেছে বাজেট স্মার্টফোন (Budget Smartphone) লাভা এক্স৩ (২০২২) (Lava X3 2022)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। লাভা সংস্থার এই বাজেট সেগমেন্টের ফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। তার মধ্যে রয়েছে HD+ রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। মার্চ মাসে লঞ্চ হয়েছিল লাভা এক্স২ ফোন। তারই সাকসেসর হিসেবে দেশে হাজির হয়েছে লাভা এক্স৩ (২০২২)। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। Charcoal Black, Arctic Blue, Luster Blue- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা এক্স৩ (২০২২) ফোন। 

আরও পড়ুন- বাতিল হতে পারে আইফোন এসই ৪ ফোনের লঞ্চ, পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget