এক্সপ্লোর

Redmi Smartphones: কী কী ফিচার থাকতে পারে রেডমি নোট ১৩ টার্বো ফোনে? গ্লোবাল মার্কেটে এই ফোন কীভাবে লঞ্চ হতে পারে?

Redmi Note 13 Turbo: রেডমি নোট ১২ টার্বো ফোনের সাকসেসর হিসেবে চিনে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ টার্বো ফোন। তারপর এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে পোকো এফ৬ ফোন হিসেবে।

Redmi Smartphones: রেডমি নোট ১৩ সিরিজের (Redmi Note 13 Series) অন্যতম শক্তিশালী ফোন রেডমি নোট ১৩ টার্বো (Redmi Note 13 Turbo)। এই ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। গ্লোবাল মার্কেটে রেডমি নোট ১৩ টার্বো ফোন লঞ্চ হতে পারে পোকো এফ৬ (Poco F6) হিসেবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পোকো এফ৬ ফোন ভারতেও লঞ্চ হবে। চলুন এবার দেখে নেওয়া যাক, রেডমি নোট ১৩ টার্বো ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে। যদিও এই ফোনের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। চিনে কবে লঞ্চ হবে, তারপর পোকো সাব-ব্র্যান্ডের আওতায় গ্লোবাল মার্কেটে কবে আসবে, কোনও ব্যাপারে কিছু জানা যায়নি। 

  • রেডমি নোট ১৩ টার্বো ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট। 
  • এছাড়াও এই ফোনে থাকতে চলেছে একটি OLED স্ক্রিন এবং তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
  • রেডমি নোট ১৩ টার্বো ফোনে একটি ফ্ল্যাট স্ক্রিন থাকার কথা রয়েছে। সেখানে 1.5K রেজোলিউশন পাওয়া সম্ভব।
  • এছাড়াও রেডমি নোট ১৩ সিরিজের এই ফোনে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে।
  • এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এখানে Sony IMX882 সেনসর থাকার কথা রয়েছে। অন্যান্য রেয়ার ক্যামেরা সেনসর সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সেই জন্য কী ধরনের রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে তাও স্পষ্ট নয়।
  • রেডমি নোট ১৩ টার্বো ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • বলা হচ্ছে, এই ফোনের সঙ্গে রেডমি কে৭০ই ফোনের মিল থাকবে। তবে রেডমি নোট ১৩ টার্বো ফোনের রেয়ার প্যানেল হতে পারে অনেকটাই রেডমি নোট ১২টি ফোন এবং রেডমি নোট ১৩ প্রো ফোনের মতো। 

গতবছর অর্থাৎ ২০২৩ সালে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১২ টার্বো ফোন। তারপর এই ফোনই পোকো এফ৫ নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এবার রেডমি নোট ১২ টার্বো ফোনের সাকসেসর হিসেবে চিনে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ টার্বো ফোন। তারপর এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে পোকো এফ৬ ফোন হিসেবে। এই দুই ফোনে একই ধরনের ডিজাইন এবং ফিচার থাকবে বলে অনুমান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিংবা আগামী মাসে চিনে রেডমি নোট ১৩ টার্বো ফোন এবং গ্লোবাল মার্কেটে পোকো এফ৬ ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'সাজেস্টেড চ্যাট', নতুন ফিচারের সাহায্যে কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা? 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget