এক্সপ্লোর

Redmi Tab: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি প্যাড প্রো, কী কী ফিচার থাকতে পারে এই ট্যাবে?

Redmi Pad Pro: ভারতে রেডমি প্যাড প্রো লঞ্চ হতে পারে সেলুলার এবং ওয়াই-ফাই কানেক্টিভিটি সমেত। চিনে অবশ্য শুধুই ওয়াই-ফাই কানেক্টিভিটি সাপোর্ট যুক্ত রেডমি প্যাড প্রো লঞ্চ হয়েছিল।

Redmi Tab: শাওমি সংস্থা তাদের সাব-ব্র্যান্ড রেডমির নতুন ট্যাব ভারতে লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে পারে রেডমি প্যাড প্রো (Redmi Pad Pro)। এর আগে ভারতে লঞ্চ হয়েছে রেডমি প্যাড (Redmi Pad) এবং রেডমি প্যাড এসই (Redmi Pad SE) - এই দুই ট্যাব। এবার সেই দলেই যুক্ত হতে চলেছে রেডমি প্যাড প্রো- এই ট্যাবটি। এবছর এপ্রিল মাসে চিনে এই ট্যাব লঞ্চ হয়েছে। ভারতে রেডমি প্যাড প্রো কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে শাওমি কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি। এমনকি এই ট্যাব লঞ্চ হবে সেটাও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি শাওমি সংস্থার তরফে। যদিও বিভিন্ন ভারতীয় সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ট্যাবের নাম দেখা এটুকু নিশ্চিত যে ভারতে রেডমি প্যাড প্রো ভারতে লঞ্চ হবে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, রেডমি প্যাড প্রো ভারতে রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো ট্যাব হিসেবে লঞ্চ হতে পারে। আর এই তথ্য সত্যি হলে ভারতে প্রথমবার ট্যাব লঞ্চ করবে পোকো সংস্থা। আবার অনেক সূত্র মারফত এও শোনা গিয়েছে যে রেডমি প্যাড প্রো হিসেবেই ভারতে লঞ্চ হতে পারে শাওমির এই ট্যাব। 

ভারতে রেডমি প্যাড প্রো লঞ্চ হতে পারে সেলুলার এবং ওয়াই-ফাই কানেক্টিভিটি সমেত। চিনে অবশ্য শুধুই ওয়াই-ফাই কানেক্টিভিটি সাপোর্ট যুক্ত রেডমি প্যাড প্রো লঞ্চ হয়েছিল। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে একটি ট্যাবের মডেল নম্বর দেখা গিয়েছে, যেটি রেডমি প্যাড প্রো মডেলের। এর থেকে অনুমান রেডমি প্যাড প্রো- এই ট্যাব দেশে লঞ্চ হতে বেশি দেরি নেই। তবে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

ভারতে রেডমি প্যাড প্রো- এই ট্যাবে সম্ভাব্য দাম 

চিনে ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের নিরিখে এই ট্যাবের দাম ছিল CNY 1,999 যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা। ভারতেও এর আশপাশে থাকবে বলে অনুমান। অন্যদিকে সেলুলার ও ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের ট্যাবের দাম আরও কিছুটা বেশি, ৩০ হাজার টাকার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

রেডমি প্যাড প্রো- এই ট্যাবে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন 

  • এই ট্যাবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট থাকতে পারে। 
  • এই প্রসেসরের সঙ্গে ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকে যা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • ১২.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ট্যাবে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এর উপরে কর্নিং গোরিলা গ্লাস ৩ থাকতে পারে। 
  • Android 14-based HyperOS- এর সাহায্যে পরিচালিত হতে পারে রেডমি প্যাড প্রো। 
  • ৮ মেগাপিক্সেলের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ট্যাবে। 
  • ১০ হাজার এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ট্যাবে। 

আরও পড়ুন- রিয়েলমি জিটি ৭ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে কবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget