এক্সপ্লোর

Samsung: ভারতে বাজারে হাজির নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন, কোন কোন মডেল লঞ্চ হয়েছে? দাম কত?

Samsung Galaxy Smartphone: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের দুটি ফোন। এই দুই ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung: স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি (Samsung Galaxy A15 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি (Samsung Galaxy A25 5G) - এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) এই দুই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির AMOLED স্ক্রিন। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে রয়েছে সংস্থার নিজস্ব Exynos 1280 প্রসেসর। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর, তবে তার নির্দিষ্ট নাম জানা যায়নি। দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের দাম

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৪৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৪৯৯ টাকা। অন্যদিকে স্যামসাগ গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। আর এই ফোনেরই ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এসবিআই কার্ডে ফোন কিনলে ক্রেতারা যথাক্রমে ১৫০০ টাকা এবং ৩০০০ টাকা ছাড় পাবেন। ১ জানুয়ারি থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও এই ফোন পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোর এবং অন্যান্য ই-কমার্স সাইটে। Blue Black, Blue, Yellow- এই তিন রঙে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোন।

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি- এই দুই ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই দুই ফোনে রয়েছে ডুয়াম সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5- এর সাপোর্ট। পাঁচ বছরের সিকিউরিটি আপডেট এবং চার বছরের অপারেটিং সফটওয়্যার আপডেট পাবেন ইউজাররা, এমনই দবি করেছে সংস্থা।
  • স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের দুই ফোনেই রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 
  • দুটো ফোনের রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের শুটার। দুটো ফোনেই ১৩ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

আরও পড়ুন- ভারতে আসছে রেডমি নোট ১৩ সিরিজ, কোথা থেকে কেনা যাবে ফোন? কী কী ফিচার থাকতে পারে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget