এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির দুই ফোন, কত দাম হতে পারে? রইল সম্ভাব্য ফিচারের তালিকা

Smartphone:

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung Galaxy F15 5G) এবং গ্যালাক্সি এম১৪ ৪জি (Samsung Galaxy M14 4G)- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আজ অর্থাৎ ৪ মার্চ ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন। লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে এই ৫জি ফোনে একটি Super AMOLED স্ক্রিন থাকবে। এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিন জানা গেলেও, স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৪জি ফোন কবে ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। সম্প্রতি এই দুই ফোনের সম্ভাব্য দাম অনলাইনে ফাঁস হয়েছে।                                      

টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে জানিয়েছেন স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি এবং গ্যালাক্সি এম১৪ ৪জি ফোনের সম্ভাব্য দাম সম্পর্কে। এই টিপস্টারের দাবি অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা হতে পারে। অন্যদিকে এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোন কেনার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে ক্রেতারা ১৫০০ টাকা ছাড় পেতে পারেন। তার ফলে ফোনের বেস মডেলের দাম কমে ১১,৯৯৯ টাকা হতে পারে। এই ফোনে থাকতে চলেছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এছাড়াও থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথাও রয়েছে। একবার পুরো চার্জ দিলে দু'দিন পর্যন্ত চালু থাকতে পারে ফোন। এর পাশাপাশি স্যামসাগয়ের ভয়েস ফোকাস ফিচার থাকতে পারে এই ফোনে। সেই সঙ্গে চার বছরের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সফটওয়্যার আপডেট এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে। 

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা হতে পারে বলে দাবি করেছেন টিপস্টার অভিষেক যাদব। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা হতে পারে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি মেসেজ পাঠানো যাবে অন্য অ্যাপে ! ইউজারদের জন্য নয়া চমক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget