এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫, মিল থাকতে পারে কোন ফোনের সঙ্গে?

Samsung Galaxy F55: এই ফোনে ৬.৬ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে। সেই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। এটি একটি AMOLED স্ক্রিন হতে পারে।

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের (Samsung Galaxy F Series) একটি নতুন ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এবার লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোন (Samsung Galaxy F55)। তবে এই ফোন কবে দেশে লঞ্চ হবে সেই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোন নাকি আসলে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি (Samsung Galaxy A55 5G) ফোনের একটি rebadged ভার্সান হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের সঙ্গে। যদি সত্যিই স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি কয়েকদিন আগে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের rebadged ভার্সান হয়, তাহলে দুই ফোনের ফিচারে মিল থাকবে।

স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন 

  • এই ফোনে ৬.৬ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে। সেই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। এটি একটি AMOLED স্ক্রিন হতে পারে।
  • স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনে একটি ৪এনএম Exynos 1480 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6.1 - এর সাহায্যে। 
  • স্যামসাংয়ের আসন্ন এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা রয়েছে।  

ভারতে সম্প্রতিই লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন, দাম কত 

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪২,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৪৫,৯৯৯ টাকা। Awesome Iceblue এবং Awesome Navy- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন।

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ৫জি ফোনে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন সংস্থার নিজস্ব Exynos 1480 প্রসেসর রয়েছে। 

আরও পড়ুন- দোলের দিন রং-আবির-জল থেকে নিজের ফোন, ইয়ারফোন কিংবা স্মার্টওয়াচ সুরক্ষিত রাখবেন কীভাবে?

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Florida News | ফ্লোরিডায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৯ যাত্রীর | ABP Ananda LIVE
KIFF News | ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো ল়ঞ্চ | ABP Ananda LIVE
Bangladesh News | অশান্ত বাংলাদেশ। ঢাকা, গাজিপুরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের অফিসের সামনে মমতা-অভিষেকের ছবির ফ্লেক্স দিয়ে বিজয়া সম্মিলনী পালন
Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget