এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে ?

Samsung Galaxy M55 5G: কালো এবং নীল রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা রয়েছে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

Samsung Galaxy Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের (Samsung Galaxy M Series) নতুন ৫জি ফোন (5G Phone)। এবার লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন (Samsung Galaxy M55 5G)। খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে, একথা জানা গেলেও প্রকাশ্যে আসেনি ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক। মূলত এই ফোনের লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে। সেখান থেকে এই ফোনের রং এবং রেয়ার প্যানেলের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। একাধিক সার্টিফিকেশন সাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে জানা গিয়েছে। 

টিপস্টার মুকুল শর্মা স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনের লাইভ ছবি এক্স মাধ্যমে শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, খুব তাড়াতাড়ি ভারতে এই ফোন লঞ্চ হতে চলেছে। কালো এবং নীল রঙে এই ফোন লঞ্চ হতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা রয়েছে। যে ছবি এই টিপস্টার শেয়ার করেছেন সেখানে ফোনের রেয়ার প্যানেলে কালো এবং নীল রং দেখা গিয়েছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে তিনটি আলাদা গোলাকার ক্যামেরা সেনসর দেখা গিয়েছে। ফোনের বাঁদিকে, উপরের দিকের কোণে এই ক্যামেরা সেনসরগুলি সজ্জিত থাকবে। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশও থাকবে। এছাড়াও ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে ফোনের ডানদিকের। 

স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সাপোর্ট। এছাড়াও থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। আর এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI- এর সাপোর্টে। 

ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ও২ ফোন 

ভারতে লাভা সংস্থা নতুন ফোন লঞ্চ করতে চলেছে একথা আগেই জানা গিয়েছে। লাভা ও২ ফোন লঞ্চ হবে ভারতে। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। এক্স মাধ্যমে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে আগামী ২২ মার্চ ভারতীয় সময় দুপু ১২টায় এই ফোন লঞ্চ হবে। 

আরও পড়ুন- মাত্র ১৫ মিনিটের চার্জে সারাদিন চালু থাকবে ফোন ! ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget