এক্সপ্লোর

Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি 'ফ্যান এডিশন'- এর নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে?

Samsung Galaxy S23 FE 5G: এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ওয়্যারড এবং ওয়্যারলেস, দু'ধরনের চার্জিং ফিচারের সাপোর্টই থাকতে পারে এই ফোনে।

Samsung Smartphone: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) ভারতে নতুন ফ্যান এডিশন (Fan Edition) ফোন লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি (Samsung Galaxy S23 FE 5G) ফোন। ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে অ্যামাজন (Amazon) থেকে। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি ফোনে একটি Exynos 2200 প্রসেসর থাকতে পারে। 'এক্স' মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি ফ্যান এডিশনের ফোনের যে টিজার প্রকাশিত হয়েছে সেখানে দেখা গিয়েছে তিনটি ক্যামেরা সেনসর রয়েছে। গোলাকার ক্যামেরা মডিউলে সাজানো রয়েছে সেনসর। ফোনের পিছনের অংশে লম্বালম্বি সাজানো থাকবে এই ক্যামেরা সেনসরগুলি। স্যামসাংয়ের এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। 

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। চার বছরের জন্য অপারেটিং সফটওয়্যারের আপডেট পাওয়া যেতে পারে এই ফোনে। এর পাশাপাশি পাঁচ বছরের জন্য সিকিউরিটি ফিচারের আপডেট পেতে পারেন ইউজাররা। স্যামসাংয়ের আসন্ন ফোনে ৬.৪ ইঞ্চির ডায়নামিক AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে, যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ ফিচারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ওয়্যারড এবং ওয়্যারলেস, দু'ধরনের চার্জিং ফিচারের সাপোর্টই থাকতে পারে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি ফোন ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই দুই ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ৫৪,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকা।

ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ফোন

এবার দেশের বাজারে হাজির হয়েছে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি (Motorola Edge 40 Neo 5G) ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। Black Beauty, Caneel Bay, Soothing Sea- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ফোন। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন। বিভিন্ন রিটেল স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হচ্ছে দেশীয় সংস্থার তৈরি ফোন লাভা ব্লেজ প্রো ৫জি? রইল সম্ভাব্য ফিচার ও ডিজাইন

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget