এক্সপ্লোর

Samsung Galaxy Tab S9 Series: ফ্লিপকার্টের সেলে লঞ্চ হতে পারে নতুন স্যামসাং গ্যালাক্সি ট্যাব, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে?

Samsung Galaxy Tab: সূত্রের খবর, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস মডেলের দাম ভারতে হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২৩- এ এই ট্যাব কেনা যাবে।

Samsung Galaxy Tab S9 Series: স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস (Samsung Galaxy Tab S9 FE Plus) - এই ট্যাবলেট ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২৩ (Flipkart Big Billion Days Sale 2023) চলাকালীন এই ট্যাব দেশে লঞ্চ হবে। ফ্লিপকার্টের এই সেল শুরু হতে চলেছে ৮ অক্টোবর এবং তা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আটদিন ব্যাপী এই সেলে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন (Samsung Galaxy Tab S9 FE) মডেল লঞ্চের পরিকল্পনাও রয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থার। যদিও স্যামসাং কর্তৃপক্ষ তাদের গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। এক্স মাধ্যমের একটি পোস্ট দেখে শুরু হয়েছে জল্পনা। এক্স মাধ্যমের এই পোস্টে একটি ট্যাব এবং তার সঙ্গে একটি stylus পেনের ছবি দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে, এই ট্যাবলেটটি হল স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস। এর সঙ্গে রয়েছে একটি এস পেন। তবে স্যামসাং সংস্থা এই দুই ট্যাব সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ লঞ্চ হয়েছিল। সেখানে ছিল গ্যালাক্সি ট্যাব এস৯, এস৯ প্লাস এবং এস৯ আলট্রা। এবার স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজ আসতে চলেছে ভারতে। 

কবে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন ট্যাব এবং দাম কত হওয়ার সম্ভাবনা রয়েছে

সূত্রের খবর, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস মডেলের দাম ভারতে হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২৩- এ এই ট্যাব কেনা যাবে। অনুমান, দামের ক্ষেত্রে ছাড় থাকতে পারে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস৯ ফ্যান এডিশন ৪ অক্টোবর লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে স্যামসাং কর্তৃপক্ষ এই প্রসঙ্গে কিছু জানায়নি। 

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস- এই দুটো ট্যাবলেটেই থাকতে পারে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন মডেলে থাকতে পারে ১০.৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। অন্যদিকে ফ্যান এডিশন প্লাস মডেলে ১২.৪ ইঞ্চির এলসিডি মডেল থাকতে পারে বলে শোনা গিয়েছে। এই দুই ট্যাব পরিচালিত হবে Android 13-based One UI 5.1 OS- এর সাহায্যে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে থাকতে পারে ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি সাপোর্ট রয়েছে। 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget