এক্সপ্লোর

Samsung Galaxy Z Series: সাধারণের নাগালের বাইরে, আশা জাগিয়ে 'হতাশ করল' স্যামসাঙের ফোল্ড

বুধবারই বাজারে এসেছে Samsung Galaxy Z Fold 3 ও Galaxy Z Flip 3। গত কিছু মাস ধরেই এই ফোন ঘিরে কৌতূহলের শেষ ছিল না ক্রেতাদের মনে। যদিও সেই আগের মতোই নির্দিষ্ট ক্রেতাদের জন্যই তৈরি হয়েছে ফোন।

নয়াদিল্লি: ফোন ঘিরে জল্পনার শেষ ছিল না। টেক ব্লগাররা আশা করেছিলেন, এবার মধ্যবিত্তের জন্য ভাঁজ করা ফোনের মডেল নিয়ে আসতে চলেছে স্যামসাং(Samsung)। যদিও ফোন আত্মপ্রকাশের পর দেখা গেল, এবারও 'খাস আদমির' কথা ভেবেই আনা হয়েছে ফোন। আম আদমির ধরা ছোঁয়ার বাইরে ভাঁজ করা ফোনের প্রযুক্তি।

বুধবারই বাজারে এসেছে Samsung Galaxy Z Fold 3 ও Galaxy Z Flip 3। গত কিছু মাস ধরেই এই ফোন ঘিরে কৌতূহলের শেষ ছিল না ক্রেতাদের মনে। শোনা গিয়েছিল, ভাঁজ করা ফোনের প্রযুক্তি প্রচুর ক্রেতাদের মধ্যে ছড়াতে চায় স্যামসাং। সেই কারণে এবার নতুন ফ্লিপ বা ফোল্ডেবল মডেলের দাম অনেকটাই কমাবে কোম্পানি। যদিও বাস্তবে এর প্রতিফলন ঘটল না।

Samsung Galaxy Z Fold 3, Galaxy Z Flip 3-এর দাম

আমেরিকার বাজারে Samsung Galaxy Z Fold 3-এর দাম রাখা হয়েছে ১৭৯৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১,৩৩,৬০০ টাকা। তিনটি রঙে এই ফোন এনেছে কোম্পানি।ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম গ্রিন ও ফ্যান্টম সিলভার রঙে পাওয়া যাবে এই ফোন। নতুন মডেলে দু'টি ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। ১২ জিবি ২৫৬ জিবির পাশাপাশি রাখা হয়েছে ১২ জিবি ৫১২ জিবির স্টোরেজ অপশন।

একই সঙ্গে Galaxy Z Flip 3-র আত্মপ্রকাশ হয়েছে আন্তর্জাতিক বাজারে। মার্কিন মার্কেটে নতুন ফোনের দাম রাখা হয়েছে, ৯৯৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৭৪,২০০ টাকা। সব মিলিয়ে সাত রঙে পাওয়া যাবে এই ফোন। ক্রিম, গ্রিন, গ্রে, ল্যাভেন্ডার, ফ্যান্টম ব্ল্যাক , পিঙ্ক, হোয়াইট কালারের অপশন রয়েছে ফোনে। বর্তমানে Samsung.com-এ পাওয়া যাবে এই ফোনগুলি। আগামী ২৭ অগাস্ট থেকে বিশ্বের কিছু নির্দিষ্ট বাজারে পাওয়া যাবে এই ফোনগুলি। ইতিমধ্যেই আমেরিকা, ইউরোপ, দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে ফোনের প্রি-অর্ডার। বিদেশে লঞ্চ হলেও ভারতে কবে এই ফোন আসবে তা এখনও নিশ্চিত করেনি কোম্পানি।

Samsung Galaxy Z Fold 3-এর স্পেসিফিকেশন
৭.৬ ইঞ্চির ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে ফোনে।রয়েছে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে।নতুন ফোল্ডে ৩৭৪ পিপিআই পিক্সেল ডেনসিটি দিয়েছে স্যামসাং। ফ্রেম ড্রপ যাতে না হয়, তাই দেওয়া হয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট।কভার স্ক্রিনের ক্ষেত্রে ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ডিসপ্লে।ফোনে রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর। তিনটে ১২ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া রয়েছে ফোনে। যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশনের সুবিধা। পাশাপাশি সেলফি তোলার জন্য কোম্পানি দিয়েছে ১০ মেগাপিক্সেলের সেন্সর।

Galaxy Z Flip 3 স্পেসিফিকেশন
৬.৭ ইঞ্চির প্রাইমারি ফুল এইচডি ডিসপ্লে দিয়েছে কোম্পানি। এখানেও অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি রয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট।ফোনে রয়েছে ৫ ন্যানোমিটারের Qualcomm Snapdragon 888 চিপসেট। সেলফি ক্যামেরা নিয়ে ফোনে দেওয়া হয়েছে তিনটি সেন্সর। ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও রয়েছে ১২ মেগার আল্ট্রা ওয়াইড শ্যুটার। যেখানে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে স্যামসাং।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget