এক্সপ্লোর

Slim Smartphone: ক্রেতাদের পছন্দ স্লিম ফোন, অ্যাপেলকে পাল্লা দিতে আসছে স্যামসাং, কী কী চমক ইউজারদের জন্য

Smartphones: আইফোন ১৭ প্লাস মডেলের পরিবর্তে আইফোন ১৭ স্লিম লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Slim Smartphone: অ্যাপেলের আইফোনের সঙ্গে পাল্লা দিতে আগামী বছর লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি 'এস' সিরিজের একটি ফোন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল সংস্থা নতুন আইফোন সিরিজ লঞ্চ করে। আগামী বছরও তেমনটাই হবে বলে অনুমান। আর ওই সিরিজেই প্লাস মডেলের বদলে লঞ্চ হবে একটি স্লিম ভ্যারিয়েন্ট। আইফোন ১৭ সিরিজ আগামী বছর লঞ্চ হতে পারে। আর সেখানে থাকতে পারে আইফোন ১৭ প্লাস মডেল। শোনা যাচ্ছে, এই ফোনের সঙ্গে পাল্লা দিতেই স্যামসাং লঞ্চ করবে গ্যালাক্সি এস২৫ স্লিম মডেল। দুটো ফোনই আগামী বছর লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফ্লিপ ফোন ওই স্মার্টফোনের সিরিজের আরও দুই মডেল স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেলের মাঝে থাকবে। 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম ফোনের ডিজাইন কিংবা ফিচার সম্পর্কে এখনও তেমন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে এই ফোনের ডিজাইন যে হাল্কা এবং পাতলা হবে ও ফোনটি দেখতে সরু বা স্লিম হবে তা স্পষ্ট। আগের মডেলের তুলনায় কম শক্তিশালী প্রসেসর থাকবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম মডেলে। তবে এই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি থাকবে বেশ নজরকাড়া। আগামী বছর স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম ফোন কবে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা না গেলেও অনুমান হয়তো আগামী বছরের প্রথমার্ধেই এই ফোন লঞ্চ হবে। আপাতত এই ফোন নিয়ে কাজকর্ম করলে স্যামসাং গ্যালাক্সি সংস্থা। 

আইফোন ১৭ স্লিম ফোনের ডিজাইন তৈরি হচ্ছে এম৪ আইপ্যাড প্রো- এর থেকে। আইফোন ১৭ প্লাস মডেলের পরিবর্তে আইফোন ১৭ স্লিম লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এবছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছে। সেই সূত্রেই অনুমান, আইফোন ১৭ সিরিজ আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে বেস মডেল ছাড়াও প্লাস এবং আলট্রা মডেল লঞ্চ হতে পারে। এর সঙ্গে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম ফোন। 

আরও পড়ুন- অবিশ্বাস ! ৫জি ফোনের দাম এত কম ? কোন ফোন আসতে চলেছে দেশে ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget