এক্সপ্লোর

Poco Phones: ১৫ হাজার টাকার কমেই কিনতে পারবেন পোকো- র নতুন ৫জি ফোন, রয়েছে নজরকাড়া ফিচারও

Poco M6 Plus 5G: ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে পোকো-র নতুন ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে।

Poco Phones: পোকো এম৬ প্লাস ৫জি ফোন (Poco M6 Plus 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ AE (accelerated edition) চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম। ডুয়াল সাইডেড গ্লাস ডিজাইন (Dual Sided Glass Design) নিয়ে লঞ্চ হয়েছে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে পোকো-র নতুন ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। 

ভারতে পোকো এম৬ প্লাস ৫জি ফোনের দাম কত 

দেশে এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। আগামী ৫ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। গ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার এবং মিস্টি ল্যাভেন্ডার- এই তিনটি রঙে পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। 

পোকো এম৬ প্লাস ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এই ডিসপ্লেতে পাওয়া যাবে পুরোপুরি এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের উপর সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন লেয়ার রয়েছে। 
  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ AE (accelerated edition) প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। 
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে পরিচালিত হবে পোকো এম৬ প্লাস ফোন। দুটো অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এই ফোনে। সঙ্গে থাকবে চার বছরের সিকিউরিটি আপডেট। 
  • পোকো এম৬ প্লাস ৫জি ফোনের ডুয়াল ক্যামেরা সেটআপে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর যা থ্রি এক্স জুম সাপোর্ট যুক্ত। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট সাপোর্ট রয়েছে পোকো এম৬ প্লাস ৫জি ফোনে। 

আরও পড়ুন- ভারতে হাজির রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোন, দাম কত? কেনার আগে দেখে নিন ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget