এক্সপ্লোর

Smartphones Under Rs 6500: ৬৫০০ টাকার কম দামে কেনা যাবে ঝাঁ-চকচকে স্মার্টফোন, দাম কম হলেও ফিচারে নেই ঘাটতি

Itel A50 and Itel A50C: আইটেল এ৫০ এবং আইটেল এ৫০সি ফোনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা দেখা যাবে। দুটো ফোনেই রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

Smartphones Under Rs 6500: ভারতে আইটেল সংস্থা একসঙ্গে লঞ্চ করেছে তাদের দুটো ফোন। সম্প্রতি লঞ্চ হয়েছে আইটেল এ৫০ (Itel A50) এবং আইটেল এ৫০সি (Itel A50C) - এই দুই ফোন। চিনের সংস্থা আইটেলের এই দুই ফোনই আসলে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন (Budget Smartphone)। অর্থাৎ দাম আকাশছোঁয়া নয়, সাধ্যের মধ্যেই। কিন্তু কম দাম বলে ফোনের ফিচারে কোনও কার্পণ্য করেনি আইটেল কর্তৃপক্ষ। আইটেল এ৫০ এবং আইটেল এ৫০সি - এই দুই ফোনে রয়েছে অক্টা-কোর Unisoc T603 প্রসেসর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। আইটেল এ৫০ ফোনে ৫০০০ এমএএইচ এবং আইটেল এ৫০সি ফোনে ৪০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই দুই ফোনে আইফোনের মত ডায়নামিক বার ফিচার লক্ষ্য করা যাবে। এই ডায়নামিক বারে ইউজাররা নোটিফিকেশন, অ্যালার্ট ও অন্যান্য তথ্য দেখতে পাবেন। 

ভারতে আইটেল এ৫০ এবং আইটেল এ৫০সি - এই দুই ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে এবং কী কী রঙে লঞ্চ হয়েছে জেনে নিন 

আইটেল এ৫০ ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬০৯৯ টাকা। এই ফোনেরই ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। সিয়ান ব্লু, মিস্ট ব্ল্যাক, লাইম গ্রিন এবং শিমার গোল্ড - এই চার ধরনের রঙের শেডে ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ৫০ ফোন। অনলাইনে কেনা যাবে অ্যামাজন থেকে। 

আইটেল এ৫০সি ফোনের ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬৯৯ টাকা। ডন ব্লু, মিস্টি অ্যাকোয়া এবং স্যাফায়ার ব্লু- এই তিন রঙে উপলব্ধ রয়েছে আইটেল এ৫০সি ফোন। 

আইটেল এ৫০ এবং আইটেল এ৫০সি - এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে জেনে নিন 

  • অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনের সাহায্যে পরিচালিত হবে আইটেল সংস্থার সম্প্রতি লঞ্চ হওয়া এই দুই ফোন। 
  • আইটেল এ৫০ ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির স্ক্রিন। আইটেল এ৫০সি ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। 
  • ডায়নামিক বার ফিচার রয়েছে এই দুই ফোনেই। সেখানে কল নোটিফিকেশন, ব্যাটারি স্টেটাস এবং আরও অনেক কিছুই দেখা যাবে। 
  • আইটেল এ৫০ ফোনের ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের র‍্যামের পরিমাণ মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 
  • আইটেল এ৫০ এবং আইটেল এ৫০সি ফোনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা দেখা যাবে। 
  • দুটো ফোনেই রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • দুটো ফোনেই রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • এই দুই ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সঙ্গে রয়েছে ফেস আনলক ফিচার। 
  • আইটেল এ৫০ ফোনে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট এবং আইটেল এ৫০সি ফোনে ৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ৭০০০ টাকার কমে রেডমির নতুন ফোন, ক্যামেরা-ব্যাটারি সবেতেই চমক 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget