এক্সপ্লোর

Smartphone Battery: রাস্তাঘাটে বেরিয়ে ফোনের ব্যাটারিতে দীর্ঘক্ষণ চার্জ বজায় রাখবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

Tech Tips: ফোনের ব্যাটারি দীর্ঘমেয়াদি করার জন্য এবং সেখানে অনেকক্ষণ চার্জ বজায় রাখার জন্য কী কী করণীয়?

Smartphone Battery: স্মার্টফোনের (Smartphone) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারি (Phone Battery and Charging Feature) এবং তার চার্জ ধরে রাখার ক্ষমতা। আজকাল প্রায় সব কাজের মোবাইল ব্যবহৃত হয়। তাই রাস্তাঘাটে হঠাৎ করে ফোনের চার্জ শেষ হয়ে গেলে বড় বিপদে পড়বেন আপনি। সেই জন্য ফোন কেনার সময় অবশ্যই তার ব্যাটারি এবং চার্জিং ফিচার ভালভাবে দেখে নেওয়া জরুরি। এর পাশাপাশি আপনার ফোনের ব্যাটারিতে কীভাবে অনেকক্ষণ চার্জ বজায় রাখতে পারেন সেই প্রসঙ্গে রইল কিছু সহজ টেক টিপস। চলুন জেনে নেওয়া যাক আপনার স্মার্টফোনে কীভাবে অনেকক্ষণ চার্জ রাখতে পারবেন।

  • ফোনে অ্যাপ যত কম রাখবেন এবং অ্যাপের ব্যবহার যত কম করবেন ব্যাটারিতে তত বেশি সময় চার্জ থাকবে। এবার বাড়ির বাইরে কাজের সূত্রে বিভিন্ন অ্যাপ আপনাকে ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া ফোন ব্যবহার কম করা ভাল।
  • গেম খেলা, ভিডিও বা সিনেমা দেখা, গান শোনা, ছবি তোলা ইত্যাদি কাজে ফোনের ব্যাটারি থেকে চার্জ দ্রুত কমে যায়। তাই যদি দেখেন রাস্তায় রয়েছেন এবং আপনার ফোনে বেশি চার্জ নেই, তাহলে অবশ্যই উল্লিখিত কাজগুলি করা থেকে বিরত থাকুন। 
  • যাঁদের ফোন খুব ব্যবহার হয়, তাঁরা বাড়ির বাইরে বেরোলে সবসময় সঙ্গে রাখুন শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক। আর এই পাওয়ার ব্যাকে ভালভাবে চার্জ দিয়ে রাখা প্রয়োজন। তাহলে রাস্তাঘাটে ফোনের চার্জ শেষ হয়ে গেলে কিংবা কমে গেলে আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে পারবেন।
  • খেয়াল রাখুন আপনার ফোনে যেন লেটেস্ট আপডেটেড অপারেটিং সফটওয়্যার ডাউনলোড করা থাকে। ফোনের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ বজায় রাখতে চাইলে ওয়াই-ফাই, ব্লুটুথ ইত্যাদি পরিষেবা বন্ধ রাখা প্রয়োজন। এছাড়াও কমিয়ে রাখুন ফোনের ব্রাইটনেস। স্ক্রিন ব্রাইটনেস যত বেশি থাকবে ফোনের ব্যাটারি থেকে চার্জ তত তাড়াতাড়ি শেষ হবে। 
  • ফোনে দেখবেন একটি ব্যাটারি সেভার মোড থাকে। এই অপশন অন রাখুন। স্ক্রিন ব্রাইটনেসের ফলে যেহেতু চার্জ কমে যায় ব্যাটারিতে তাই ফোনে ডার্ক মোড অন বা চালু রাখতে পারেন। 
  • ফোনের ব্যাটারি যদি দীর্ঘদিন ভাল রাখতে চান তাহলে চার্জে ফোন বসিয়ে তা ব্যবহার করবেন না কোনওভাবেই। ফোনে ওভার চার্জ হওয়ার বিষয়টিও ব্যাটারির পক্ষে ক্ষতিকর। ফোনের ব্যাটারি ভাল রাখতে চাইলে ডিভাইসের উপর চাপ যত কম দিতে পারবেন ততই মঙ্গল। মাঝে মাঝে বিশেষ করে যখন দীর্ঘ সময় আপনি ফোন ব্যবহার করছেন না তখন ফোন বন্ধ করে রাখতে পারেন। 

আরও পড়ুন- নতুন ল্যাপটপ কিনতে চাইছেন? ৪০ হাজারের মধ্যে কোন কোন ল্যাপটপ কিনতে পারবেন ভারতে?

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget