এক্সপ্লোর

Tech Tips: আচমকাই মারাত্মক 'স্লো' হয়ে গিয়েছে ল্যাপটপ? ডিভাইস দ্রুত গতিতে কাজ করানোর জন্য কী কী অতি অবশ্যই করবেন?

Laptops: আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। তাই সেই ডিভাইস যদি আচমকা স্লো হয়ে যায় অর্থাৎ ধীর গতিতে কাজ করতে শুরু করে তাহলে বিষয়টি সত্যিই সমস্যার। 

Tech Tips: ল্যাপটপ (Laptops) যাঁরা নিয়মিত ব্যবহার করেন, তাঁরা খেয়াল করে দেখবেন অনেক সময়েই আপনার ডিভাইস খুব ধীর গতিতে কাজ করে। অর্থাৎ মেশিন স্লো (Laptop Working Slow)  হয়ে যায়, তার কাজ করার ক্ষমতা কমে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজ কিংবা অন্য কিছু, আজকাল ডেস্কটপের তুলনায় ল্যাপটপের চলই বেশি। কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বেরোতে হয়। আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। তাই সেই ডিভাইস যদি আচমকা স্লো হয়ে যায় অর্থাৎ ধীর গতিতে কাজ করতে শুরু করে তাহলে বিষয়টি সত্যিই সমস্যার। 

আপনার ল্যাপটপ যদি 'স্লো' হয়ে যায় তাহলে তাকে 'ফাস্ট' করার জন্য রইল কয়েকটি সহজ টিপস

  • ল্যাপটপের মধ্যে অপ্রয়োজনীয় অ্যাপ, ফাইল, গেম, প্রোগ্রাম ইত্যাদি স্টোর করে রাখলে আপনার ডিভাইস স্লো হয়ে যাবে, অর্থাৎ ধীর গতিতে কাজ করবে। ল্যাপটপ যাতে দ্রুত গতিতে কাজ করতে পারে সেই জন্য ডিভাইস থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার ডিলিট করে দেওয়া জরুরি। সেই সঙ্গে ডিলিট করুন সেইসব অ্যাপ, ফাইল, প্রোগ্রাম যা কাজে লাগে না আপনার।
  • অনেকেই ল্যাপটপের মধ্যে অসংখ্য অ্যাপ ইনস্টল করে রাখেন। এর ফলে ডিভাইস ভারী হয়ে যায় এবং স্লো হয়ে যায়। এই তালিকায় অনলাইন শপিংয়ের অ্যাপ, গেমিং অ্যাপ, সিনেমা দেখা, গান শোয়া ইত্যাদির অ্যাপও থাকতে পারে। এর ফলেও ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ল্যাপটপে র‍্যাম এবং স্টোরেজ যুক্ত করা দরকার। প্রয়োজনে এক্সটার্নাল হার্ড-ডিস্ক কিনতে হবে। নাহলে ল্যাপটপে একগুচ্ছ অ্যাপ্লিকেশনের ব্যবহার ডিভাইসের আয়ু কমাবে। ল্যাপটপকে 'ফাস্টার' করতে চাইলে যেসব অ্যাপ কাজে লাগে না সেগুলি বেছে নিয়ে ডিলিট করে দিন। এই কাজ একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে।
  • অনেকসময়েই দেখা যায় ল্যাপটপ অন অর্থাৎ চালু করার সঙ্গে সঙ্গেই একগুচ্ছ প্রোগ্রাম কাজ করতে শুরু করে দেয়। আপনাআপনিই এগুলি চালু হয়ে যায়। আপনি হয়তো যে কাজে ল্যাপটপ ব্যবহার করছেন, তার সঙ্গে এর কোনও যোগই নেই। এই জাতীয় প্রোগ্রাম স্টার্ট আপ টাস্ক বন্ধ করা দরকার অবিলম্বে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া উচিত।
  • Disk Cleanup Utility ব্যবহার করুন ল্যাপটপ পরিষ্কার করার জন্য। এর মাধ্যমে ডিভাইসের অপ্রয়োজনীয় প্রোগ্রাম এবং ফাইল ডিলিট হয়ে জায়গা ফাঁকা হবে এবং মেশিন দ্রুত গতিতে কাজ করবে। এছাড়াও আমাদের প্রায় সকলেরই ল্যাপটপে বেশিরভাগ সময়েই ইন্টারনেট চালু থাকে। আর তার ফলে একগুচ্ছ জিনিস আপনি সব সময়েই সার্চ করতে থাকেন। এর ফলে তৈরি হয় ক্যাশে। ল্যাপটপ থেকে এই ইন্টারনেট ক্যাশে ডিলিট বা ক্লিয়ার না করলে আপনার ডিভাইস ধীর গতিতে কাজ করা শুরু করবে।
  • উল্লিখিত কারণগুলি ছাড়া যদি ল্যাপটপ অনেকদিনের পুরনো হয়, অর্থাৎ ডিভাইসের বয়স বাড়ে, তাহলে ল্যাপটপ ধীর গতিতে কাজ করতে পারে। সেক্ষেত্রে ডিভাইস পরিবর্তন করে নেওয়াই ভাল।

আরও পড়ুন- বছর শেষে এবং আগামী বছরের শুরুর দিকে ভারতের বাজারে আসতে চলেছে একগুচ্ছ ফ্ল্যাগশিপ ফোন, রইল তালিকা

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget