এক্সপ্লোর

Tech Tips: অল্প সময় ব্যবহার করলেই তীব্র গরম হয়ে যাচ্ছে ল্যাপটপ? সামাল দেবেন কীভাবে?

Laptop Heating Problem: একটানা অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার না করে মাঝে মাঝে বিশ্রাম দিন মেশিনকে। অপ্রয়োজনীয় অ্যাপ যত কম ব্যবহার করবেন ল্যাপটপ তত বেশি দীর্ঘমেয়াদি হবে। চার্জারের ব্যাপারে সতর্ক থাকুন।

Tech Tips: কাজের সূত্রে আমরা অনেকেই ল্যাপটপ (Laptops) ব্যবহার করি। শুধু কাজ নয় আজকাল পড়াশোনার কাজে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ ল্যাপটপ ব্যবহার করে থাকে। বিশেষ করে অনলাইন ক্লাসের ক্ষেত্রে ল্যাপটপ ব্যবহার করলে সুবিধা হয়। তবে অনেক সময়েই দেখা যায় ল্যাপটপ খুব গরম (laptop Heating Problem) হয়ে যাচ্ছে। মূলত ল্যাপটপে নীচের অংশ গরম হয়ে যায়। এই সমস্যা প্রায় সকলের ল্যাপটপেই কমবেশি লক্ষ্য করা যায়। ল্যাপটপ গরম (laptop Heating Issue) হয়ে যাওয়ার এই বিষয়টি শুরু হলে ইউজারের সতর্ক হওয়া প্রয়োজন। এই সমস্যা অবহেলা করলে ডিভাইস খারাপ হতে বেশি সময় লাগবে না। আপনার ল্যাপটপ যাতে গরম না হয় কিংবা গরম হয়ে গেলে কীভাবে তা নিয়ন্ত্রণ করবেন, সেই জন্য রই সহজ কয়েকটি টিপস। বাড়ি বসে এই সাধারণ নিয়মগুলি অনুসরণ করলেই আপনার ল্যাপটপ সেভাবে আর গরম হবে না। 

এবার দেখে নিন ল্যাপটপ গরম হয়ে গেলে ডিভাইস নিয়ন্ত্রণ করবেন কীভাবে এবং কী কী করলে ল্যাপটপ গরম হবে না 

  • আপনার ল্যাপটপের যদি একটু বয়স হয়ে গিয়ে থাকে, মানে ধরুন তিন থেকে পঁচ বছর ধরে ব্যবহার করছেন, তাহলে অবশ্যই ল্যাপটপের সঙ্গে কুলিং প্যাড ব্যবহার করুন। এই কুলিং প্যাড আসলে ছোট ছোট ফ্যান লাগানো একটি প্লেট, যা ল্যাপটপের তলায় রেখে তার উপর ল্যাপটপ রাখলে আপনার ডিভাইস গরম হয়ে গেলে অতিরিক্ত তাপ বের করে ল্যাপটপ ঠান্ডা রাখতে এই কুলিং প্যাড সাহায্য করে। 
  • চেষ্টা করুন কোনও ফ্ল্যাট সারফেসে ল্যাপটপ রেখে ব্যবহার করার। আমরা অনেকেই বিছানায় বা বালিশের উপর রেখে ল্যাপটপ ব্যবহার করি। এটা ডিভাইসের জন্য ক্ষতিকর। বিছানাতেও বসলে চেষ্টা করুন ছোট ফোল্ডিং টেবিল নিয়ে তার উপর ল্যাপটপ রেখে ব্যবহার করতে। নাহলে এমনি টেবিলের উপর ল্যাপটপ রেখে ব্যবহার করুন। সেক্ষেত্রে বিছানার পরিবর্তে আপনাকে বসতে হবে চেয়ার বা অন্যত্র। 
  • ল্যাপটপের তলায় যে ভেন্ট বা ফাঁকা অংশ থাকে সেগুলির ধুলো পরিষ্কার করে রাখুন। তাহলে ল্যাপটপ গরম হয়ে গেলেও সহজে অতিরিক্ত তাপ বেরিয়ে যেতে পারবে। 
  • একটানা অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার না করে মাঝে মাঝে বিশ্রাম দিন মেশিনকে। 
  • অপ্রয়োজনীয় অ্যাপ যত কম ব্যবহার করবেন ল্যাপটপ তত বেশি দীর্ঘমেয়াদি হবে। 
  • ল্যাপটপে চার্জ দেওয়ার সময় চেষ্টা করুন যে সংস্থার ল্যাপটপ তারই চার্জার ব্যবহার করতে। 
  • চার্জে বসিয়ে ল্যাপটপ ব্যবহার না করতে পারলেই ভাল। ডিভাইস খুব গরম হবে না। 
  • রোদের মধ্যে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না। 

আরও পড়ুন- টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন লঞ্চ হবে ভারতে, কেমন হতে পারে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
iPhone Duo Foldable: অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?
অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
iPhone 18 Price in India: উন্নত চিপসেট, ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ, লঞ্চ হয়ে গেল আইফোন ১৮, দাম কত হল জানেন?
উন্নত চিপসেট, ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ, লঞ্চ হয়ে গেল আইফোন ১৮, দাম কত হল জানেন?

ভিডিও

Sumit Roy: Abhishek Banerjee যখন দেশে নেই...তাঁর বাড়িতে সুমিত রায় কী করছিলেন?,মন্তব্য Sajal Ghosh এর
Calcutta High Court: বেআইনি বহুতল নির্মাণ দুর্নীতিতে এবার CBI তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Dumdum News: গতকাল FIR, আজ গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান | ABP Ananda
Baruipur News: বারুইপুরে TMC নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, যা ঘটল... | Blast News | ABP Ananda
CM Suvendu Adhikari: ''রাজ্যের কন্যাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget