এক্সপ্লোর

Tecno Smartphones: টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন লঞ্চ হবে ভারতে, কেমন হতে পারে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে?

Tecbo Spark 20 Pro 5G: ভারতে লঞ্চ হতে চলা টেকনো সংস্থার নতুন ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, ফোনের ডিজাইন কেমন হতে চলেছে তার একটা আভাস পাওয়া গিয়েছে।

Tecno Smartphones: টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন (Tecno Spark 20 Pro 5G) ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি দেশে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, আগামী ৯ জুলাই টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। এর আগে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট (Microsite) তৈরি হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ভারতে লঞ্চের পর টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে অ্যামাজন থেকে কেনা যাবে। ভারতে লঞ্চ হতে চলা টেকনো সংস্থার নতুন ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, ফোনের ডিজাইন কেমন হতে চলেছে তার একটা আভাস পাওয়া গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চের আগে সেইসব নমুনাগুলিই একবার দেখে নেওয়া যাক। 

টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের ডিজাইন 

এই ফোনের যে টিজার ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। এই ক্যামেরা মডিউল সামান্য উঁচু হবে। চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল লক্ষ্য করা যাবে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে থাকবে এই ক্যামেরা মডিউল। তার চারপাশে থাকবে একটি সিলভার মেটালিক বর্ডার। 

টেকনো সংস্থার আসন্ন ফোনে সিম ট্রে- এর স্লট থাকবে ফোনের বাঁদিকের সাইডের অংশে। আর ডানদিকের সাইডের অংশে থাকবে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। ফোনের একদম নীচের অংশে থাকবে একটি স্পিকার গ্রিল। Dolby Atmos সাপোর্ট যুক্ত স্পিকার থাকতে চলেছে এই ফোনে। সাদা রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন। 

টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন একনজরে 

টেকনো সংস্থা জানিয়েছে তাদের টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউলে একটি ম্যাক্রো লেন্সও থাকবে। এছাড়াও গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতে লঞ্চ হতে চলা টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে থাকবে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম যুক্ত থাকবে। এই ফোনে ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। 

আরও পড়ুন- ভারতে Honor ২০০ সিরিজ কবে লঞ্চ হবে? কোন কোন লঞ্চ হতে পারে? দেখে নিন সম্ভাব্য ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget