এক্সপ্লোর

Tecno Megabook T1: স্মার্টফোনের পর ল্যাপটপ, লঞ্চ হল টেকনো সংস্থার ল্যাপটপ মেগাবুক টি১

Laptop: সম্প্রতি লঞ্চ হয়েছে টেকনো মেগাবুক টি১। এই ল্যাপটপে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে 10th Gen Intel Core i5/ Core i7 প্রসেসর।

Tecno Megabook T1: টেকনো (Tecno) সংস্থার স্মার্টফোন ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। এবার এই কোম্পানি লঞ্চ করেছে ল্যাপটপ (Laptop)। সম্প্রতি লঞ্চ হয়েছে টেকনো মেগাবুক টি১ (Tecno Megabook T1)। এই ল্যাপটপে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে 10th Gen Intel Core i5/ Core i7 প্রসেসর। এর পাশাপাশি টেকনো সংস্থার এই ল্যাপটপে উইন্ডোজ ১১- এর সাপোর্ট রয়েছে। এই ল্যাপটপে একটি 70Whr ব্যাটারি এবং ৬৫ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার রয়েছে এই ল্যাপটপে। টেকনো সংস্থার দাবি, তাদের মেগাবুক টি১ ল্যাপটপ ১৭.৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। এই ল্যাপটপে একটি ২ মেগাপিক্সেলের ওয়েবক্যাম রয়েছে। এছাড়াও টেকনো মেগাবুক টি১ ল্যাপটপে রয়েছে ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত SSD স্টোরেজ।

টেকনো মেগাবুক টি১ ল্যাপটপে দাম

এখনও টেকনো সংস্থা তাদের এই ল্যাপটপের দাম প্রকাশ করেনি। বলা হচ্ছে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে এই ল্যাপটপ উপলব্ধ। অনুমান তার আগে এই ল্যাপটপের দাম প্রকাশ করবে টেকনো সংস্থা। Champagne Gold, Monet Violet, Rome Mint, Space Grey- এই চারটি রঙে পাওয়া যাবে টেকনো মেগাবুক টি১ ল্যাপটপ।

টেকনো সংস্থার এই ল্যাপটপের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ল্যাপটপের ডিসপ্লেতে রয়েছে TUV Rheinland Eye Comfort সার্টিফিকেশন। অর্থাৎ ইউজারদের চোখে আরাম দেবে এই ল্যাপটপের স্ক্রিন। অনেকক্ষণ টানা ব্যবহার করলেও অসুবিধা হবে না।
  • ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি এবং ১ টিভি SSD স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে টেকনো মেগাবুক টি১ ল্যাপটপ। একটি ১৮০ ডিগ্রি rotating hinge রয়েছে টেকনো কোম্পানির এই ল্যাপটপে।
  • এছাড়াও এই ল্যাপটপে রয়েছে ডুয়াল স্পিকার এবং সেখানে DTS Immersive Sound- এর সাপোর্ট রয়েছে। আর রয়েছে ডুয়াল মাইক্রোফোন। সেখানে AI environment noise cancellation টেকনোলজির সাপোর্ট রয়েছে।
  • ইউজারদের সুরক্ষার খাতিরে ল্যাপটপের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যুক্ত করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ল্যাপটপে রয়েছে ওয়াই ফাই ৬, একটি TF কার্ড রিডার, দুটো ইউএসবি টাইপ-এ ৩.০ পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, দুটো টাইপ-সি ইউএসবি পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি ইউএসবি টাইপ-এ ৩.০ পোর্ট রয়েছে। এই ল্যাপটপের ওজন প্রায় ১.৪৮ কিলোগ্রাম। আর ল্যাপটপটি ১৪.৮ মিলিমিটার পুরু।

আরও পড়ুন- ফ্রিজের মধ্যে ব্লুটুথ স্পিকার! দরজায় রয়েছে এলইডি আলোর প্যানেলও

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget