এক্সপ্লোর

Triple Foldable Smartphone: তিনবার ফোল্ড করা যাবে ফোন ! থাকবে সুবিশাল ডিসপ্লে, দেখতে হবে বইয়ের মতো

Tri Fold Phone: টেকনো ফ্যান্টম আল্টিমেট ২ - এই ট্রিপল ফোল্ডেবল ফোনে ৬.৪৮ ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ১০ ইঞ্চির ইনার ডিসপ্লে। 

Triple Foldable Smartphone: ফোল্ডেবল এবং ফ্লিপ ফোনের (Foldable And Flip Smartphones) সঙ্গে ইতিমধ্যেই গ্রাহকরা পরিচিত হয়েছেন। তবে কোনও স্মার্টফোন যে তিনবার ফোল্ড (Triple Foldable Phone) করা যাবে এমনটা বোধহয় আগে ভাবেননি কেউ। এই ফোন দেখতে হবে অনেকটা বইয়ের (Book Style Phone) মতো। যদিও বই দু'ভাঁজ করা যায়। কিন্তু এই তিনবার ফোল্ড করা ফোন সমস্ত ভাঁজ খুলে রাখলে দেখতে অনেকটা চওড়া বইয়ের মতোই লাগবে।  টেকনো সংস্থা লঞ্চ করবে এই ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন। এই ফোনের নাম টেকনো ফ্যান্টম আল্টিমেট ২। এই ট্রাই ফোল্ড স্মার্টফোনে থাকতে চলেছে একটি ডুয়াল হিঞ্জ মেকানিজম।

টেকনো সংস্থা এর আগে লঞ্চ করেছিল টেকনো ফ্যান্টম আল্টিমেট ফোন। সেটি ছিল একটি রোলেবল স্মার্টফোন। এটি লঞ্চ হয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস- বার্সেলোনায়। এই ফোনেরই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হবে টেকনো ফ্যান্টম আল্টিমেট ২ ফোন। এই ফোনের দাম সম্পর্কে কোনও আভাস পাওয়া যায়নি এখনও। তবে যে আধুনিক ও উন্নত প্রযুক্তি থাকবে এই মডেলে এবং যে ধরনের ডিজাইন ও সুবিশাল ডিসপ্লে থাকতে চলেছে তার জেরে এটা স্পষ্ট যে এই ফোনের দাম আকাশছোঁয়াই হবে। ভারতে আদৌ লঞ্চ হবে কিনা তাও স্পষ্ট নয়। 

টেকনো ফ্যান্টম আল্টিমেট ২ - ট্রিপল ফোল্ডেবল ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন 

  • ৬.৪৮ ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ১০ ইঞ্চির ইনার ডিসপ্লে। 
  • মাত্র ১১ মিলিমিটার পুরু হতে পারে এই ট্রিপল ফোল্ডেবল ফোন। বইয়ের স্টাইলের এই ফোল্ডেবল ফোন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬- এর থেকে পাতলা হতে চলেছে। স্যামসাংয়ের ফোন ১২.১ মিলিমিটার পুরু। আর গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড মডেল ১০.৫ মিলিমিটার পুরু। এর থেকে সামান্য বেশি পুরু হতে চলেছে টেকনো সংস্থার ট্রিপল ফোল্ডেবল ফোন। সমস্ত পরিমাপ দেওয়া হয়েছে ফোন ভাঁজ থাকা অবস্থার নিরিখে। 
টেকনো সংস্থার বুক-স্টাইলের এই ট্রাই-ফোল্ড ফোন কবে লঞ্চ হবে তার সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে চিনের আর একটি সংস্থা Huawei- ও ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনায় রয়েছে। Huawei সংস্থার এই ফোন লঞ্চ হতে পারে চলতি বছর অক্টোবর মাসের একটি ইভেন্টে। তবে এই তথ্যও Huawei সংস্থার তরফে এখনও নিশ্চিত ভাবে ঘোষণা করা হয়নি। 
 
 
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন

ভিডিও

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা
Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
BJP Government : 'ভাল মার্জিনেই জিতবে নন্দীগ্রাম...৩ বার পরাজয় হবে :শিশির অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget