এক্সপ্লোর

Tecno Phantom X2 5G: ভারতে আসছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন, দেখে নিন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Tecno Smartphone: টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনে একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

Tecno Smartphone: টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি (Tecno Phantom X2 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এখনও এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে টেকনো (Tecno) সংস্থার এই ফোনের প্রি-বুকিং শুরু হবে আগামী বছরের শুরু থেকে। ২ জানুয়ারি থেকে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনের প্রি-বুকিং করা যাবে অ্যামাজন থেকে। অর্থাৎ এই ই-কমার্স সংস্থা থেকেই টেকনো কোম্পানির নতুন ফোন কেনা যাবে। ৯ জানুয়ারি থেকে শুরু হবে ফোনের বিক্রি। জানা গিয়েছে, এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এই ফোনে একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। চিনের সংস্থা টেকনোর নতুন ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এই ফোন মুনলাইট সিলভার এবং স্টারডাস্ট গ্রে- এই দুই রঙে লঞ্চ হতে পারে ভারতে। 

টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনের স্পেসিফিকেশন

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার এই ৫জি ফোন। Android 12-based HiOS 12- এর সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

Lava Smartphone: ভারতের নিজস্ব সংস্থা লাভা মোবাইলস (Lava Mobiles) দেশে নতুন স্মার্টফোন Lava X3 লঞ্চ করতে চলেছে। এটি একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হতে চলেছে। শোনা যাচ্ছে, Lava X3 ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও এই ফোনের দাম এবং লঞ্চের দিনক্ষণ নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রি-অর্ডার কবে থেকে শুরু করা যাবে তা প্রকাশ্যে এসেছে। অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। যাঁরা Lava X3 ফোনের প্রি-অর্ডার করবেন, তাঁরা ফোনের সঙ্গে বিনামূল্যে একটি ওয়ারলেস ইয়ারবাডস পাবেন। আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। এই ফোন প্রি-অর্ডার করলে ২৯৯৯ টাকার Lava Probuds N11 নেকব্যান্ড পাওয়া যাবে একদম বিনামূল্যে। 

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে দামি ফোন রয়েছে নীতা অম্বানির কাছে, দাম শুনলে চমকে যাবেন

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget