এক্সপ্লোর

Jio Recharge Plans: জিও-র এই সমস্ত ৪জি প্ল্যানে গ্রাহকরা পাবেন ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, আনলিমিটেড কল এবং আরও অনেক কিছু

Reliance Jio: জিও ৪জি- র বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে যার সুযোগ-সুবিধা রীতিমতো নজরকাড়া। ফ্রি নেটফ্লিক্স থেকে আনলিমিটেড কল- একগুচ্ছ পরিষেবা রয়েছে এই সমস্ত রিচার্জ প্ল্যানে।

Jio Recharge Plans: ভারতে ইতিমধ্যেই রিলায়েন্স জিও (Jio) সংস্থা ৫জি (5G) পরিষেবার বিটা টেস্টিং শুরু করেছে মুম্বই, দিল্লি, বারাণসী এবং কলকাতা- এই চারটি শহরে। বর্তমানে দেশজুড়ে চলছে ৫জি-র হাওয়া। কবে সারা দেশে ৫জি চালু হবে, ইউজাররা কবে এই পরিষেবা সহজ, সাবলীল ভাবে ব্যবহার করতে পারবেন, তাই নিয়েই চলছে আলোচনা। কিন্তু এর মধ্যেও দেখা গেল জিও ৪জি- র (Jio 4G) বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে যার সুযোগ-সুবিধা রীতিমতো নজরকাড়া। ফ্রি নেটফ্লিক্স থেকে আনলিমিটেড কল- একগুচ্ছ পরিষেবা রয়েছে এই সমস্ত রিচার্জ প্ল্যানে। সেগুলো কী কী একনজরে দেখে নিন।

রিলায়েন্স জিও-র ৩৯৯ টাকার প্ল্যান- এই ৪জি পোস্টপেড প্ল্যানে ইউজাররা মোট ৭৫ জিবি ডেতা পাবেন। দিনে ১০০ এসএমসের সুবিধাও পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়ার সুযোগ।

জিও ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান- এই প্ল্যানের মাধ্যমে ইউজারদের ২০০ জিবি ডেটা রোলওভার, ১০০ জিবি ডেটা ফ্ল্যাট রেট অনুসারে এবং তারপর এক জিবি ডেটার জন্য ১০ টাকা করে দিতে হবে। এর সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সেই সঙ্গে আনলিমিটেড কল ও ১০০ এসএমএসের সুবিধা থাকছে। এক্সট্রা একটি জিও সিমও পাবেন গ্রাহকরা। 

৭৯৯ টাকার প্ল্যান- জিও-র এই প্ল্যানে ১৫০ জিবি মোট ডেটা পাবেন ইউজাররা। ২০০ জিবি ডেটা রোলওভার এবং দুটো জিও সিমও পাবেন ইউজাররা। এর সঙ্গে আনলিমিটেড কল ও ১০০ এসএমএসের সুবিধা থাকছে। আর পাওয়া যাবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন। 

৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান- এই প্ল্যানে ইউজাররা মোট ২০০ জিবি ডেটা পাবেন। তারপর ১ জিবি ডেটার জন্য দিতে হবে ১০ টাকা। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন তিনটি জিও সিম। এটি একটি ফ্যামিলি রিচার্জ প্ল্যান। অন্যান্য রিচার্জ প্ল্যানের মতো রিলায়েন্স জিও-র এই রিচার্জ প্ল্যানেও থাকছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন। তার সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও ১০০ এসএমএসের সুবিধা। 

রিলায়েন্স জিও-র ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান- ইউজাররা এই প্ল্যানে মোট ৩০০ জিবি ডেতা পাবেন। তারপর ডেটা শেষ হয়ে গেলে এক জিবি ডেটার জন্য দিতে হবে ১০ টাকা করে। এক্ষেত্রে ৫০০ জিবি ডেটা রোলওভার পাওয়ার সুযোগও থাকছে। এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে আন্তর্জাতিক কলের পরিষেবাও পাওয়া যাবে। এছাড়াও থাকছে আনলিমিটেড কল ও ১০০ এসএমএসের সুবিধা। এর পাশাপাশি ইউজাররা পাবেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget