এক্সপ্লোর

Twitter Blue: ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক না থাকলে পাবেন না এই পরিষেবা, ফের নতুন নিয়ম

Twitter Direct Message: আপনার ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক না থাকলে আপনি আনলিমিটেড ডিরেক্ট মেসেজ পাঠাতে পারবেন না এবং এক্ষেত্রে টাকাও দিতে হবে ইউজারদের।

Twitter Blue: ফের ট্যুইটার (Twitter) ইউজারদের জন্য নতুন নিয়ম আনতে চলেছেন এলন মাস্ক (Elon Musk)। অ্যাকাউন্টে ব্লু টিক (Blue Tick) না থাকলে সেখান থেকে ডিরেক্ট মেসেজ (Direct Message) পাঠানোর জন্য এবার থেকে আলাদা টাকা দিতে হবে ইউজারদের। যাতে আরও বেশি সংখ্যক ইউজার ট্যুইটারের সাবস্ক্রিপশন সার্ভিস অর্থাৎ ট্যুইটার ব্লু (Twitter Blue) নিতে আগ্রহী হন, সেই জন্যই জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমে একের পর এক পরিবর্তন আসছে। এর পাশাপাশি জানা গিয়েছে, ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে প্রতারণা কমানোর জন্য ট্যুইটার কর্তৃপক্ষ আনভেরিফায়েড অ্যাকাউন্ট অর্থাৎ ব্লু টিক ছাড়া অ্যাকাউন্টের ক্ষেত্রে কতগুলো মেসেজ পাঠানো যাবে সেই সংখ্যার উপর ডেলি লিমিট বা দৈনিক সীমাবদ্ধতা লাঘু করতে চলেছে। অর্থাৎ আপনার ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক না থাকলে আপনি আনলিমিটেড ডিরেক্ট মেসেজ পাঠাতে পারবেন না এবং এক্ষেত্রে টাকাও দিতে হবে ইউজারদের।

ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন

এই সাবস্ক্রিপশনের সাহায্যে আপনার ট্যুইটারে যুক্ত হবে একটি ব্লু টিক। এর ফলে একাধিক সুবিধা পাবেন আপনি। প্রতারণার পরিমাণ কমবে। বিজ্ঞাপন কম দেখতে হবে। ট্যুইট করার ক্ষেত্রেও পাওয়া যাবে অনেক সুবিধা। বড় ট্যুইট করার সুযোগ থাকবে এবং আসন্ন ফিচারগুলির দ্রুত অ্যাকসেস পাবেন। ব্লু টিক থাকা মানে একজন ইউজারের ট্যুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট এবং সেখানের তথ্যকে মান্যতা দিতে হবে। এই সাবস্ক্রিপশন থাকলে ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও শেয়ার করার সুযোগও পাবেন ইউজাররা। আপনার ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে আপনি প্রায়োরিটি পাবেন জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমে। ২০০৯ সালে প্রথম ট্যুইটারে ব্লু টিক দেওয়া শুরু হয়। তখন অবশ্য টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেওয়ার ব্যাপার ছিল না। এই ব্লু টিক পাওয়ার জন্য আবেদন জানাতে হত ট্যুইটারের কাছে। এরপর ট্যুইটার কর্তৃপক্ষ যোগ্য ইউজারদের বেছে নিত। তবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন যে টাকা দিয়ে কেনা যাবে সেকথা মালিক হওয়ার পরেই জানিয়েছিলেন এলন মাস্ক। আগে শুধুমাত্র বিখ্যাত রাজনীতিবিদ, বিনোদন জগতের তারকা এবং বিখ্যাত ব্যক্তিরাই এই পরিষেবা পেতেন। তবে এখন টাকার বিনিময়ে যে কেউ টাকা দিয়ে ট্যুইটারের ব্লু টিক কিনতে পারবেন। 

সম্প্রতি একটি আর্টিফিশিয়াল ইটেলিজেন্স কোম্পানি xAI- এর কথা ঘোষণা করেছেন এলন মাস্ক। স্যাম অল্টম্যানের এআই সংস্থা ওপেন এআই- এর নাম এখন অনেকেই জানেন। একসময় এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এলন মাস্ক। এবার নিজের এআই সংস্থা xAI লঞ্চ করতে চলেছেন তিনি। সূত্রের খবর, স্যাম অল্টম্যানের ওপেন এআই সংস্থা এবং তার নির্মাণ করা এআই টুল চ্যাট জিটিপিকে পাল্লা দিতেই নতুন এআই কোম্পানি লঞ্চের কথা ঘোষণা করেছেন এলন মাস্ক।

আরও পড়ুন- ফের ছাঁটাই মাইক্রোসফটে, এবার নাকি কোপ ১০০০- এর বেশি কর্মীর উপর!

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget