এক্সপ্লোর

AI India: AI প্রযুক্তিকে আরও মদত দেবে দেশের সরকার, ১০ হাজার কোটির বিনিয়োগ হবে এই খাতে

AI Eco System: ভারতে একটা সম্পূর্ণ এআই পরিমণ্ডল গড়ে তোলার জন্যেই আগামী ৫ বছরের জন্য মোট ১০,৩৭৩ কোটি টাকা বরাদ্দ করেছে দেশের সরকার, জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

AI Eco-System: কৃত্রিম বুদ্ধিমত্তাই হবে দেশের ভবিষ্যৎ। আর তাই দেশে শুরু হতে চলেছে 'মেকিং এআই ইন্ডিয়া'। কেন্দ্রীয় মন্ত্রিসভার উদ্যোগে চালু হতে চলেছে এই প্রকল্প। আর এই প্রকল্পের জন্যেই আগামী ৫ বছরের জন্য মোট ১০,৩৭৩ কোটি টাকা বরাদ্দ করেছে দেশের সরকার। মূলত মেড ইন ইন্ডিয়ার উপর জোর দিতেই ভারত সরকার চালু করছে 'ইন্ডিয়া এআই মিশন' (AI India Mission)। বৃহস্পতিবারই এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই বিষয়ে ভারতকে অবগত করানোর বিষয়ে কথা বলেছেন তিনি, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের দিকেও ঝোঁক প্রকাশ করেছেন তিনি।

জানা গিয়েছে মূলত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে (PPP) এই পরিষেবার মাধ্যমে ভারতে একটা সম্পূর্ণ এআই পরিমণ্ডল গড়ে তোলা হবে। আর এই প্রকল্পের মাধ্যমে যে পরিকাঠামো গঠন করা হবে তাঁর সুবিধে লাভ করবে বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রগুলি। পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে গবেষক উপৃত হবেন সকলেই। এমনকী কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এও জানানো হয় যে ডিজিটাল ইন্ডিয়া (AI India Mission) কর্পোরেশনের ইন্ডিয়া এআই ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ডিভিশনের অধীনে এই প্রকল্পটি চালু হবে পুরো দেশ জুড়ে। প্রকল্পের মধ্যেই পরিকাঠামো গড়ে তোলার জন্য তৈরি হবে একটি ন্যাশনাল ডেটা ম্যানেজমেন্ট অফিস।

সরকারি তরফে দাবি করা হচ্ছে যে এই এআই ইন্ডিয়া মিশনের মধ্য দিয়ে সারা দেশের এত বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে হাই-স্কিলের ব্যাপক কর্মসংস্থান হতে চলেছে।

এই সমস্ত পরিকল্পনাটি বা প্রকল্পটি (AI India Mission) কতগুলি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কম্পিউট ক্যাপাসিটি, ইনোভেশন সেন্টার, ডাটাসেটস প্ল্যাটফর্ম, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ইত্যাদি। এ প্রসঙ্গেই জানানো হয়েছে ১০ হাজারটিরও বেশি জিপিইউ সম্পন্ন সুপার কম্পিউটিং ক্ষমতার একটি এআই ইকোসিস্টেম তৈরির চেষ্টা করা হবে ভারতে। এই প্রকল্প বা মিশনের অধীনে জাতীয় স্তরের একজন ডেটা ম্যানেজমেন্ট অফিসারও নিয়োগ করা হবে সরকারি তরফে।

এআই প্রযুক্তি যে কত এগিয়ে গিয়েছে ভারতে তা বোঝা যায় দেশের প্রথম এআই শিক্ষিকার মডেলটি দেখেই। তিরুবনন্তপুরমের KTCT Higher Secondary School-এর প্রচেষ্টায় এই প্রথম নির্মিত হল এআই শিক্ষিকা 'আইরিস'। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সম্পন্ন শিক্ষিকা 'আইরিস' আসলে Atal Tinkering Lab প্রোজেক্টের একটি অংশ। এই আইরিস একাধিক ভাষাতে পটু।

আরও পড়ুন: AI Teacher: ভারতের প্রথম 'এআই শিক্ষিকা' ! কেরলের স্কুলে হাজির 'আইরিস'

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget