এক্সপ্লোর

Upcoming Smartphones in August: অগস্ট মাসের বাকি সময়ে কী কী ফোন লঞ্চ হতে চলেছে ভারতে? দেখুন তালিকা

Smartphones: অগস্ট মাসের যে কয়েকদিন বাকি রয়েছে সেই সময়ে কোন কোন স্মার্টফোন ভারতে লঞ্চ হতে পারে দেখে নিন।

Smartphones: চলতি বছর অগস্ট মাসে ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ হয়েছে। তবে এখনও দেশে বেশ কিছু ফোন লঞ্চ হওয়া বাকি রয়েছে। সেই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নিন। 

পোকো এম৪ ৫জি- পোকো এম৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ১৫ অগস্ট। এই ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একঝলকে। পোকো এম৪ ৫জি ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে (৯০ হার্টজ রিফ্রেশ রেট), ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, সঙ্গে ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর, ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

ভিভো ভি২৫ সিরিজ- ভিভো ভি২৫ সিরিজের প্রো মডেল লঞ্চ হতে পারে ভারতে। ভিভো ভি২৫ প্রো ফোন লঞ্চের কথা রয়েছে ১৭ অগস্ট। শোনা যাচ্ছে, ভিভো ভি২৫ প্রো ফোনের সঙ্গে ভিভো ভি২৫ ফোনও লঞ্চ হতে পারে ভারতে। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভিভো ভি২৫ প্রো ফোনে একটি কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, OLED ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেট), ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর, ৪৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

রিয়েলমি ৯আই ৫জি- অগস্ট মাসে রিয়েলমির নতুন ফোন লঞ্চ হতে পারে ১৮ অগস্ট। রিয়েলমি ৯আই ৫জি ফোন লঞ্চের কথা রয়েছে। রিয়েলমি ৯আই ৫জি ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর। চলতি বছর জানুয়ারি মাসে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। রিয়েলমি সংস্থার আরও একটি ফোন লঞ্চের কথা রয়েছে এই অগস্ট মাসেই। রিয়েলমি জিটি নিও ৩টি ফোন চলতি মাসেই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এই ফোনের দাম হতে পারে ৩০ হাজার টাকার মধ্যে।

রিয়েলমি জিটি নিও ৩টি- রিয়েলমি জিটি নিও ৩ ফোনে একটি ৬.৬২ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে থাকতে পারে। সেখানে Full HD+ রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি লেন্স। এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনাও রয়েছে। একটি স্ন্যাপড্রাগম ৮৭০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে। তার সঙ্গে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রিয়েলমির এই ফোনে। 

শাওমি ১২ লাইট- শাওমি ১২ লাইট ফোনও চলতি মাসেই অর্থাৎ অগস্ট মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোন লঞ্চেরও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এই ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর, ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর, স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে শাওমি ১২ লাইট ফোনে। 

আরও পড়ুন- 'ফাইন্ড এন'- এর পর নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget