এক্সপ্লোর

Whatsapp Feature: হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনদের হাতে আসছে আরও ক্ষমতা, চালু হচ্ছে 'অ্যাডমিন রিভিউ' ফিচার

Whatsapp: হোয়াটসঅ্যাপে 'অ্যাডমিন রিভিউ' ফিচার চালু হয়ে গেলে গ্রুপের একজন বা একাধিক সদস্য কোনও মেসেজ নিয়ে অ্যাডমিনের কাছে রিপোর্ট করতে পারেন।

Whatsapp Feature: মেটা (Meta) অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপে (Whatsapp) চালু হতে চলেছে নতুন একটি ফিচার যার নাম 'অ্যাডমিন রিভিউ' (Admin Review)। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপ (Whatsapp Group) অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা দেওয়া হবে যাতে তাঁরা ভালভাবে হোয়াটসঅ্যাপের গ্রুপ মডারেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই নতুন ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা গ্রুপ অ্যাডমিনের কাছে নির্দিষ্ট কোনও মেসেজ নিয়ে রিপোর্ট করতে পারবেন। 

হোয়াটসঅ্যাপে 'অ্যাডমিন রিভিউ' ফিচার চালু হয়ে গেলে গ্রুপের একজন বা একাধিক সদস্য কোনও মেসেজ নিয়ে অ্যাডমিনের কাছে রিপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে যদি অ্যাডমিনের মনে হয় তাহলে তিনি ওই নির্দিষ্ট মেসেজের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবেন। আপাতত এইফিচার অ্যান্ড্রয়েড ভার্সানে চালু হবে বলে শোনা গিয়েছে। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের দ্বারা চিহ্নিত করা মেসেজ থেকে কোনওভাবে গ্রুপের নিয়ম লঙ্ঘন করা হয় বা সেটি আপত্তিকর তাহলে সেই মেসেজের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনের হাতে। সরাসরি ওই মেসেজ গ্রুপ থেকে ডিলিট করে দেওয়ার সুবিধা পাবেন তাঁরা। 

নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেসেজে সদস্যরা রিপোর্ট করছেন, সেটা কেবলমাত্র গ্রুপের অ্যাডমিনই জানতে পারবেন বা দেখতে পাবেন। ওই গ্রুপের ইনফো অপশনের মধ্যে একটি নতুন বিভাগে যুক্ত থাকবে এই ফিচার। সেখানেই রিপোর্ট হওয়া মেসেজ দেখতে পাবেন অ্যাডমিনরা। এই মেসেজ ডিলিট করে দেওয়ার অপশন পাবেন গ্রুপের অ্যাডমিন প্যানেলে থাকা ব্যক্তিরা।

অন্যদিকে নতুন তিনটি ফিচারের 'রোল আউট' শুরু হোয়াটসঅ্যাপে, কী কী সুবিধা আসছে?

মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) তিনটি নতুন ফিচারের রোল আউট শুরু করেছে। বিটা ভার্সানেই এই তিনটি ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রথম ফিচারটি হল হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কিছু চ্যাট লক করে রাখা। এই ফিচারটি আইওএস বিটা ভার্সানে রোল আউট করা হবে। দ্বিতীয় ফিচারটি হল হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুকেও শেয়ার করার সুবিধা। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে রোল আউট করা হবে। আর তৃতীয় ফিচারটি হল ভয়েস নোট ট্রান্সক্রাইব করা। এটি চালু হবে হোয়াটসঅ্যাপের আইওএস বিটা ভার্সানে। এক্ষেত্র আইওএস ১৬ ভার্সানের প্রয়োজন হবে। এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রে। 

মার্চ মাসেও ভারতে নিষিদ্ধ হয়েছে প্রচুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) মার্চ মাসেও ৪.৭ মিলিয়নের বেশি অর্থাৎ ৪৭ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্যান (Whatsapp Account Ban) বা নিষিদ্ধ করেছে ভারতে। ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে এইসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। 

আরও পড়ুন- প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget