এক্সপ্লোর

Vivo T2 Pro 5G: ভারতে কবে লঞ্চ হতে চলেছে ভিভো টি২ প্রো ৫জি ফোন? রইল কিছু সম্ভাব্য ফিচার

Vivo Smartphones: ভিভোর এই ফোনে আইকিউওও জেড৭ প্রো ৫জি ফোনের মতো একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। দামের ক্ষেত্রেও আইকিউওও সংস্থার ফোনের সঙ্গে মিল থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনের।

Vivo T2 Pro 5G: ভিভো টি সিরিজের নতুন ৫জি ফোন ভিভো টি২ প্রো ৫জি (Vivo T2 Pro 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২২ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে ভিভো টি২ প্রো ৫জি ফোন (5G Phone)। এই ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকার সম্ভবনা রয়েছে। এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন থাকার কথাও শোনা গিয়েছে। গোলাকার ক্যামেরা মডিউলে থাকতে পারে ক্যামেরা সেনসর। সঙ্গে থাকতে পারে একটি রিং আকৃতির এলইডি ফ্ল্যাশ। 

ভারতে ভিভো টি২ প্রো ৫জি ফোনের দাম কত হতে পারে

ভিভোর এই ফোনে আইকিউওও জেড৭ প্রো ৫জি ফোনের মতো একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। শোনা যাচ্ছে, ভিভো টি২ প্রো ৫জি ফোনের দাম ২৩,৯৯৯ টাকার আশপাশে হতে পারে ভারতে। দামের ক্ষেত্রেও আইকিউওও সংস্থার ফোনের সঙ্গে মিল থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনের। ভিভো টি২ সিরিজে এর আগে এবছর এপ্রিল মাসেই লঞ্চ হয়েছে ভিভো টি২ ৫জি এবং ভিভো টি২এক্স ৫জি- এই দুই ফোন। এবার সেই ফলেই জুড়তে চলেছে ভিভো টি২ প্রো ৫জি ফোনের নাম। 

ভিভো টি২ প্রো ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

ক্যামেরা ফিচার- ভিভো টি২ প্রো ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ক্যামেরা সেনসরে থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। ৪কে ভিডিও রেকর্ডিং করতে পারবে এই ক্যামেরা সেনসর, এমনটাই শোনা যাচ্ছে। 

আসন্ন ভিভো টি২ প্রো ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

আপাতত ভারতে হইচই চলছে আইফোন ১৫ সিরিজ নিয়ে

ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series)। এই আইফোন সিরিজে লঞ্চ হয়েছে আইফোন ১৫ সিরিজে লঞ্চ হয়েছে আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) - এই চারটি ফোন। অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। 

আরও পড়ুন- পুষ্টিগুণে ঠাসা পানিফল! খোসা ছাড়িয়ে মুখে ফেললেই লাভ

সেরা শিরোনাম

Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget