এক্সপ্লোর

Panifal Benefits: পুষ্টিগুণে ঠাসা পানিফল! খোসা ছাড়িয়ে মুখে ফেললেই লাভ

Health Tips: সাধারণত, খোসা ছাড়িয়ে কাঁচাই খাওয়া যায় শাঁস। অনেকসময় পানিফল রান্নায় সবজি হিসেবে ব্যবহৃত হয়।

কলকাতা: এই ফল কৌলিন্যের বিচারে প্রথম কয়েক সারির মধ্যে থাকে না। কিন্তু মরসুমে দু-এক বার বাড়িতে আসেই। কখনও পড়ে থেকে শুকিয়ে যায়। কখনও আবার মনে করে কয়েকদিন ফলের পাত্রে জায়গা হয় এর। এর নাম পানিফল। অবশ্য এমন লোকও রয়েছে যাঁরা পানিফল বেশ পছন্দ করেন। খোসা ছাড়িয়ে খাওয়ার ঝামেলা থাকলেও বছরের কটা দিন ভালবেসেই খান। শরৎকাল আর শীতকালের শুরুর দিকে পুকুর-ডোবায় ফলন হয় এই ফলের। সাধারণ দেখতে এই ফলটির গুণ কিন্তু অসাধারণ। পানিফলে ইংরেজি নাম Water Chestnut. যদিও এটি একেবারেই বাদামগোত্রীয় ফল নয়। জলজ এই উদ্ভিদ বিভিন্ন জলা, পুকুর, ধানের জমি, একটু অগভীর জলাশয়ে জন্মায়। চাষও করা হয়।

ভারতের বিভিন্ন এলাকায়, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে, তাইওয়ান, অস্ট্রেলিয়া, চিনের একটি অংশে এর বিভিন্ন প্রজাতি পাওয়া যায়। ঘন বাদামি বা সবজেটে রং হয়ে গেলেই এগুলি তুলে ফেলা হয়। সাধারণত, খোসা ছাড়িয়ে কাঁচাই খাওয়া যায় শাঁস। অনেকসময় পানিফল রান্নায় সবজি হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন তরকারি, স্য়ালাডে ব্য়বহর করা হয়। এর পুষ্টিগুণ অসাধারণ। বিভিন্ন ধরনের পোষকপদার্থ রয়েছে পানিফলে। ক্যালোরি থাকে। ফ্যাট প্রায় থাকে না বললেই চলে। কার্বোহাইড্রেটে ভরপুর থাকে এটি। দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ফাইবারও (Fiber) মেলে। ফলে পরিপাকতন্ত্র ভাল রাখতে, রক্তচাপ ঠিক রাখতে এবং রক্তের শর্করার মাত্রা ভাল রাখতেও সাহায্য করে। এছাড়াও একাধিক খনিজও থাকে পানিফলে। অ্য়ান্টিঅক্সিড্যান্টে (Anti Oxidants) ভরপুর থাকে পানিফল। রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য অ্যান্টি অক্সিড্যান্ট প্রয়োজনীয়। কোষের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে। পানিফলে একাধিক ধরনের অ্যান্টি অক্সিড্যান্ট ভরপুর পরিমাণে থাকে। পানিফল পটাশিয়ামের ভাল উৎস। অনেক বৈজ্ঞানিক সমীক্ষাই হবে পর্যাপ্ত পটাশিয়াম হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পেট ভরানোর জন্য কাজে লাগে। সহজেই পেট ভরায় পানিফল। দীর্ঘক্ষণ ধরে পেট ভর্তি থাকায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রচুর পরিমাণে জল থাকে এতে, ফলে জলের পরিমাণও মেটায় এই ফলটি। চুলের স্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয় এই ফলটি।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ভারী খাবার খাওয়ার পরে এই কাজগুলি ভুল করেও করবেন না, বাড়বে শারীরিক সমস্যা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget