এক্সপ্লোর

Vivo Smartphone: সেপ্টেম্বরেই ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি২ সিরিজের নতুন ফোন, রইল সম্ভাব্য ফিচার

Vivo T2 Pro: ভিভো টি২ প্রো ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ক্যামেরা সেনসরে থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট।

Vivo Smartphone: ভিভো টি২ সিরিজের (Vivo T2 Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সম্ভবত সেপ্টেম্বর মাসেই। চিনের সংস্থা ভিভো এবার ভারতে লঞ্চ করতে পারে ভিভো টি২ প্রো (Vivo T2 Pro) ফোন। তবে এই ফোন কবে লঞ্চ হতে পারে দেশে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। সূত্রের খবর, ভিভো টি২ প্রো ফোনে থ্রিডি কার্ভড ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ভিভো টি২ সিরিজের দুটো ফোন ভিভো টি২ ৫জি এবং ভিভো টি২এক্স ৫জি- ভারতে লঞ্চ হয়েছিল এবছর এপ্রিল মাসে। 

ভিভো টি২ প্রো ফোনের সম্ভাব্য ক্যামেরা ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো টি২ প্রো ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ক্যামেরা সেনসরে থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। ৪কে ভিডিও রেকর্ডিং করতে পারবে এই ক্যামেরা সেনসর, এমনটাই শোনা যাচ্ছে। ভিভো টি২ প্রো একটি স্লিম ফোন হতে চলেছে যার থিকনেস হবে ৭.৪ মিলিমিটার। 

র‍্যাম, স্টোরেজ এবং দাম (সম্ভাব্য)

আসন্ন ভিভো টি২ প্রো ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ভিভো টি২ প্রো ফোনের দাম ভারতে ২৩,৯৯৯ টাকার আশপাশে হতে পারে, বেস মডেলের ক্ষেত্রে। ফ্লিপকার্ট থেকে ভিভোর এই ফোন কেনা যাবে বলে শোনা গিয়েছে। 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার নতুন স্মার্টফোন

লাভা ব্লেজ ২- লাভা একটি দেশীয় সংস্থা। ভারতের এই কোম্পানি লঞ্চ করেছে লাভা ব্লেজ ২। Thunder Black, Swag Blue এবং Cool Green- এই তিনটি রঙে লাভা ব্লেজ ২ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছে যার দাম ৯৯৯৯ টাকা। কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে, কোথা থেকে কেনা যাবে, তা এখনও জানা যায়নি। লাভা ব্লেজ ২ প্রো ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। তবে এই র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। স্টোরেজ বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। 

আরও পড়ুন- ভারতের নিজস্ব সংস্থা লাভা-র নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম ১০ হাজারেরও কম, কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget