এক্সপ্লোর

Vivo T3x 5G: ভারতে হাজির ভিভো টি৩এক্স ৫জি ফোন, কেনা যাবে ১৩ হাজার টাকারও কমে, কী কী ফিচার রয়েছে?

Vivo Smartphones: আগামী ২৪ এপ্রিল থেকে ভিভো টি৩এক্স ৫জি ফোনের বিক্রি শুরু হবে। ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইডিয়ার ওয়েবসাইট এবং ভিভো সংস্থার পার্টনার রিটেল স্টোর থেকে কেনা যাবে। 

Vivo T3x 5G: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৩এক্স ৫জি (Vivo T3x 5G) ফোন। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো-র নতুন ফোনে (Vivo Smartphones) রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে Crystal Green এবং Crimson Bliss- এই দুই রঙে। এই ফোনে রয়েছে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। তিনটি ভ্যারিয়েন্টে র‍্যামের পরিমাণ আলাদা হলেও স্টোরেজের পরিমাণ একই রয়েছে। 

ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম কত, দেখে নেওয়া যাক কী কী অফার রয়েছে ক্রেতাদের জন্য 

ভিভো টি৩এক্স ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। তবে এই ফোনে ১৩,৪৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে। এরপরেও এইচডিএফসি এবং এসবিআই- এর ক্রেডিট ও ডেবিট কার্ডে ভিভো টি৩এক্স ৫জি ফোন কিনলে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ১২,৪৯৯ টাকা। অন্যদিকে ভিভো টি৩এক্স ৫জি ফোনের ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম যুক্য দু'টি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে বিশেষ দামে। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৪৯৯ টাকা। এরপরেও যুক্ত হচ্ছে ব্যাঙ্ক অফার। ফলে আরও কমবে ফোনের দাম। ভিভো টি৩এক্স ৫জি ফোনের ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম যুক্ত ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ক্রেতারা এইচডিএফসি এবং এসবিআই- এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা অতিরিক্ত ব্যাঙ্ক অফার পাবেন। ফলে আরও কমবে ভিভো-র নতুন ফোনের এই দুই কনফিগারেশনের দাম। আগামী ২৪ এপ্রিল থেকে ভিভো টি৩এক্স ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইডিয়ার ওয়েবসাইট এবং ভিভো সংস্থার পার্টনার রিটেল স্টোর থেকে ভিভো টি৩এক্স ৫জি ফোন কেনা যাবে। 

ভিভো টি৩এক্স ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন 

  • এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি আলট্রা ভিশন ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ওয়্যারড এবং ওয়্যারলেস হাই রেজোলিউশন অডিও সাপোর্ট। 
  • এই ফোনের ইনবিল্ট ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ডিসপ্লেতে রয়েছে TUV Rheinland Low Blue Light সার্টিফিকেশন। 
  • ভিভো টি৩এক্স ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের এইচডি পোর্ট্রেট ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের bokeh ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট ফিল্টার ফিচার, ইউজাররা কী কী সুবিধা পেতে চলেছেন? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget