এক্সপ্লোর

WhatsApp Chat Filters: হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট ফিল্টার ফিচার, ইউজাররা কী কী সুবিধা পেতে চলেছেন?

New WhatsApp Feature: মেটা অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি ব্লগ পোস্টে ঘোষণা করেছে চ্যাট ফিল্টার ফিচারের কথা।

WhatsApp Chat Filters: হোয়াটসঅ্যাপ (WhatsApp) নতুন চ্যাট ফিল্টার (Chat Filter) ফিচারের রোল আউট শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচারের সুবিধা হোয়াটসঅ্যাপের (WhatsApp New Services) সমস্ত ইউজাররা পাবেন। হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট ফিল্টারের সাহায্যে আরও সুসজ্জিত থাকবে মেসেজ। হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার ফিচার অনেকটা গুগলের জিমেলের মতো যেখানে তিনটি ফিল্টার অপশন পাওয়া যাবে। চ্যাট লিস্টের একদম উপরে থাকবে এই চ্যাট ফিল্টার ফিচার যার সাহায্যে গুরুত্বপূর্ণ মেসেজ সহজে খুঁজে পাওয়া যাবে। পুরো চ্যাট লিস্টে স্ক্রল করার প্রয়োজন হবে না। অনেকসময়েই হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন মেসেজ আমাদের খুলে দেখা হয় না। পরপর মেসেজ আসতে থাকার কারণে এইসব না পড়া মেসেজ ক্রমশ চ্যাট লিস্টের নীচে চলে যায়। নতুন চ্যাট ফিল্টার ফিচারের সাহায্যে এইসব না পড়া অর্থাৎ আনরেড মেসেজ সহজে হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে খুঁজে পাওয়া যাবে। 

মেটা অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি ব্লগ পোস্টে ঘোষণা করেছে চ্যাট ফিল্টার ফিচারের কথা। হোয়াটসঅ্যাপের এই পরিষেবার সাহায্যে 'আনরেড চ্যাট' সহজে খুঁজে পাবেন ইউজাররা। তিনটি আলাদা ফিল্টারের মাধ্যমে এই সমস্ত না দেখা, না পড়া চ্যাট খুঁজে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার ফিচারে রয়েছে অল, আনরেড, গ্রুপ- এই তিনটি আলাদা ফিল্টারের সুবিধা। এই তিনটি অপশনই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টের একদম শীর্ষে। 'অল' অপশনে ইউজাররা ডিফল্ট ভিউ পাবেন। 'আনরেড' অপশনে থাকবে সেইসব মেসেজ, যেগুলি ইউজার 'আনরেড' বলে মার্ক বা চিহ্নিত করেছেন কিংবা খুলে দেখা হয়নি। আর 'গ্রুপ' অপশনে ইউজাররা দেখতে পাবেন গ্রুপ চ্যাট এবং কমিউনিটির সাব-গ্রুপের চ্যাট। 

হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে ইউজার যদি সেই মুহূর্তে তা খুলে না দেখেন কিংবা পড়েন তাহলে অন্যান্য মেসেজের ভিড়ে ওইসব 'আনরেড' মেসেজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে অনেক ক্ষেত্রেই হয়তো গুরুত্বপূর্ণ মেসেজ দেখা হয় না। সঠিক সময়ে জবাব দেওয়া হয়ে ওঠে না। এইসব সমস্যা এড়ানোর জন্যই হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার ফিচার চালু হতে চলেছে। 

আরও পড়ুন- অ্যামাজনের সেলে ওয়ানপ্লাসের কোন কোন ফোনের দাম কমেছে? কী কী ছাড় রয়েছে? দেখে নিন 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget