এক্সপ্লোর

Vivo Phones: ভারতে কবে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোন? কেমন হবে ব্যাটারি ফিচার? দাম কত হতে পারে?

Vivo T4 5G: ভিভো সংস্থা জানিয়েছে, এটি স্লিমেস্ট ফোন হতে চলেছে যেখানে একটি ৭৩০০ এমএএইচের ব্যাটারি থাকবে। মোট তিনটি রঙে ভিভো টি৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'টি' সিরিজের (Vivo T Series Phone) নতুন ৫জি ফোন (5G Phone)। এবার লঞ্চ হতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোন (Vivo T4 5G)। আগামী ২২ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হবে। এখানে থাকতে চলেছে একটি কোয়াড কার্ভড ডিসপ্লে। এছাড়াও থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন একটি প্রসেসর। ভারতে মার্চ মাসে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। সেই দলেই নাম জুড়তে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনের। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের সম্ভাব্য ফিচার এবং দাম সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। 

ভিভো টি৪ ৫জি ফোনে কেমন ব্যাটারি থাকবে তা ইতিমধ্যেই এক্স মাধ্যমে নিশ্চিত করেছে সংস্থা 

এই ফোনে একটি ৭৩০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে। এর সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকবে ভিভো টি৪ ৫জি ফোনে। এর পাশাপাশি রিভার্স এবং বাইপাস চার্জিং ফিচারের সাপোর্টও থাকতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনে। ফ্লিপকার্টে এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে আগেই। অতএব বোঝাই যাচ্ছে ভারতে লঞ্চের পর ভিভো টি৪এক্স ৫জি ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ভিভো টি৪ ৫জি ফোনের বাইপাস চার্জিং ফিচারের সাহায্যে ফোনের ব্যাটারি থেকে চার্জ নিয়ে চার্জার থেকে সরাসরি পাওয়ার ব্যবহার করা যাবে। 

ভিভো সংস্থা জানিয়েছে, এটি স্লিমেস্ট ফোন হতে চলেছে যেখানে একটি ৭৩০০ এমএএইচের ব্যাটারি থাকবে। মোট তিনটি রঙে ভিভো টি৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো টি৪ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED quad-curved ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকতে চলেছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15 - এর সাপোর্টে ফোন পরিচালিত হবে। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকতে পারে এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

ভিভো টি৪ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে চলেছে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। এমনটাই শোনা যাচ্ছে। যদিও ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget