এক্সপ্লোর

Vivo Phones: ভারতে ভিভো ভি৫০ই ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকবে এই মডেলে?

Vivo Smartphones: পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৫০ই ফোন। এর আগে ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি মাসে।

Vivo Phones: ভিভো ভি৫০ই ফোন (Vivo V50e) ভারতে লঞ্চ হতে চলেছে এপ্রিল মাসেই। ভিভো ভি৪০ই (Vivo V40e) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৫০ই ফোন। এক্স মাধ্যমে ভিভো সংস্থা ঘোষণা করেছে যে আগামী ১০ এপ্রিল দুপুর ১২টার সময় ভারতে লঞ্চ হবে ভিভো ভি৫০ই ফোন। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অফিশিয়াল ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে। পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৫০ই ফোন। এর আগে ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে ভিভো ভি৫০ই ফোনের আনুষ্ঠানিক লঞ্চের আগেই এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। 

ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুসারে ভিভো ভি৫০ই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এটি একটি সোনি কোম্পানির ক্যামেরা সেনসর হতে চলেছে এবং এর সঙ্গে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এর পাশাপাশি থাকছে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেকেন্ডারি সেনসর, যার সাহয্যে ১১৬ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। দুটো ক্যামেরা সেনসর থাকার বোঝাই যাচ্ছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে ভিভো ভি৫০ই ফোনে। রেয়ার ক্যামেরা প্যানেলে একটি Aura Light ফিচারও থাকতে চলেছে। 

ভিভো ভি৫০ই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে চলেছে, তা আগেই জানা গিয়েছিল। রেয়ার এবং ফ্রন্ট, দুই ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। একটি quad-curved ডিসপ্লে থাকতে চলেছে ভিভো ভি৫০ই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ফোনটি ৭.৩ মিলিমিটার পুরু, অর্থাৎ খুবই হাল্কা-পাতলা-স্লিক ডিজাইনের এই ফোন। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হওয়ায়, এই ফোন ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। এআই যুক্ত অনেক আধুনিক ও উন্নত ফিচার থাকতে চলেছে ভিভো ভি৫০ই ফোনে। 

সম্প্রতি আবার এও জানা গিয়েছে, ভিভো ভি৫০ই ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে হবে। অর্থাৎ বেস মডেল এই দামে পাওয়া সম্ভব হবে। ভিভোর এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে চলেছে। আর থাকবে ৫৬০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও ৬.৭৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে ভিভো ভি৫০ই ফোনে। 

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget