এক্সপ্লোর

Vivo Smartphones: 'ফোল্ডেবল' ফোন লঞ্চ করতে চলেছে ভিভো, কোন কোন মডেল লঞ্চ হবে? সম্ভাব্য ফিচার দেখে নিন

Vivo X Fold 3 Series: ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। অন্যদিকে বেস মডেল অর্থাৎ ভিভো এক্স ফোল্ড ৩ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর থাকতে পারে।

Vivo Smartphones: ভিভো সংস্থা নতুন ফোল্ডেবল ফোন (Vivo Foldable Phone) লঞ্চ করতে চলেছে। ভিভো এক্স ফোল্ড ৩ (Vivo X Fold 3) এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো- (Vivo X Fold 3 Pro) এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। এই দুই ফোনের সম্পর্কেই সম্ভাব্য বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ভিভো সংস্থার তরফে যদিও তাদের এই দুই ফোল্ডেবল ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে কবে নাগাদ এই দুই ফোন লঞ্চ হতে পারে তার একটা আন্দাজ পাওয়া গিয়েছে। ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে বলে শোনা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা যাচ্ছে যে, এই প্রথম হয়তো কোনও ফোল্ডেবল ফোনে এই প্রসেসর থাকতে চলেছে। প্রথমে ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো- এই দুই ফোন চিনে লঞ্চ হবে। তারপর হয়তো আত্মপ্রকাশ করবে বিশ্বের অন্যান্য দেশ এবং ভারতেও। তবে সেই প্রসঙ্গে ভিভো সংস্থা এখন কিছু জানায়নি। ভিভোর এই দুই ফোল্ডেবল সম্পর্কে কয়েকটি পোস্টার প্রকাশ্য এসেছে। সেখান থেকেই এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। 

ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন 

প্রকাশ্যে আসা পোস্টার থেকে দেখা গিয়েছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। অন্যদিকে বেস মডেল অর্থাৎ ভিভো এক্স ফোল্ড ৩ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর থাকতে পারে। ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজের ফোন দু'টি IPX8 রেটিং যুক্ত স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলের ঝাপটায় সহজে এই ফোন নষ্ট হবে না। ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো- এই দুই ফোনে ভিভো সংস্থার নিজস্ব V3 imaging chips থাকতে পারে। এছাড়াও এই দুই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাপোর্টে। 

ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো- এই দুই ফোনে ৮.০৩ ইঞ্চির Samsung E7 AMOLED প্রাইমারি ডিসপ্লে থাকার কথা রয়েছে। এছাড়াও আউটার স্ক্রিন হতে পারে ৬.৫৩ ইঞ্চির। সিকিউরিটি ফিচার হিসেবে এই দুই ফোনের আউটার এবং ইনার ডিসপ্লেতে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনা রয়েছে। 

ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজের দুই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর যা আলট্রা ওয়াইড লেন্স যুক্ত এবং ৬৪ মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ শুটার থাকতে পারে। এই তিনটি ক্যামেরা সেনসরেই অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো - এই দুই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

আরও পড়ুন- আসছে মোটোরোলা 'এজ' সিরিজের নতুন ফোন, কোন মডেল লঞ্চ হবে? রইল সম্ভাব্য ফিচার

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget