এক্সপ্লোর

Vivo Smartphones: ভারতে ভিভো ওয়াই২০০ই ফোন কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

Vivo Y200e: ভিভো ওয়াই২০০ই ফোনের অরেঞ্জ শেডের ভ্যারিয়েন্টে ফোনের রেয়ার প্যানেলে থাকতে চলেছে ভেগান লেদার ফিনিশ এবং একটি সেলাই করা ক্রিস-ক্রস প্যাটার্ন।

Vivo Smartphones: ভিভো ওয়াই২০০ই (Vivo Y200e) ফোন ভারতে চলতি মাসে ফেব্রুয়ারিতেই লঞ্চ হবে এই আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। ভিভো ওয়াই২০০ই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২২ ফেব্রুয়ারি। এই ফোনের জন্য একটি প্রোডাক্ট পেজ (Product Page) লাইভ হয়েছে ভিভো সংস্থার ওয়েবসাইটে। নীল এবং কমলা রঙে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২০০ই ফোন। ডায়মন্ড ব্ল্যাক এবং স্যাফরন ডিলাইটস- এই দুই শেডে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন। গতবছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসে ভিভো ওয়াই২০০ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে নতুন মডেল ভিভো ওয়াই২০০ই। 

ভিভো ওয়াই২০০ই ফোনের অরেঞ্জ শেডের ভ্যারিয়েন্টে ফোনের রেয়ার প্যানেলে থাকতে চলেছে ভেগান লেদার ফিনিশ এবং একটি সেলাই করা ক্রিস-ক্রস প্যাটার্ন। অন্যদিকে ব্লু ভ্যারিয়েন্টের ক্ষেত্রে টেক্সচার যুক্ত ফিনিশ পাওয়া যাবে। তবে এই ফোনের রেয়ার প্যানেলে লেদার ফিনিশের পরিবর্তে প্লাস্টিক দেখা যাবে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে ভিভো ওয়াই২০০ই ফোনে। ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মোডিউলের মধ্যে গোলাকার ক্যামেরা সেনসর ইউনিট থাকবে। ফোনের রেয়ার প্যানেলে লম্বালম্বি সাজানো থাকবে ক্যামেরা সেনসর। এছাড়াও থাকবে ছোট গোলাকার এলইডি ফ্ল্যাশ। 

ভিভো ওয়াই২০০ই ৫জি ফোনের দাম কত হতে পারে

এর আগে এক টিপস্টার দাবি করেছিলেন, ভিভো ওয়াই সিরিজের নতুন ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যেই হবে। ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ফোন। ভিভো ওয়াই২০০ই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। 

ভিভো ওয়াই২০০ই ফোনে কী কী ফিচার থাকতে পারে

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 
  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৩ কিংবা অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেজের সাপোর্ট।
  • ভিভো ওয়াই২০০ই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
  • ভিভো ওয়াই২০০৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার কথা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্টিরিও স্পিকার থহাকতে পারে এই ফোনে। এই ফোনে একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস থাকতে পারে। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ফোন, তাক লাগাবে ফিচার

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget