এক্সপ্লোর

Watch Google IO 2021: 'গুগল আইও ২০২১'-এর মঞ্চে ভবিষ্যৎ প্রযুক্তির ঝলক দেখালেন সুন্দর পিচাই

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সফ্টওয়্য়ার, গুগল ওয়ার্কস্পেস আপডেট থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ১২ বিটা-- একগুচ্ছ ঘোষণা সংস্থার সিইও-র

নয়াদিল্লি: করোনাকালে ভার্চুয়াল মাধ্যমে মঙ্গলবার বিশ্বব্যাপী উদ্বোধন হল গুগল আইও ২০২১। এই মঞ্চ থেকে একগুচ্ছ ঘোষণার মাধ্যমে ভবিষ্যৎ প্রযুক্তির এক ঝলক তুলে ধরলেন সিইও সুন্দর পিচাই। 

সেই তালিকায় রয়েছে -- আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), বিভিন্ন গুগল পরিষেবা, সফ্টওয়্য়ার ইত্যাদি। গুগল ওয়ার্কস্পেস আপডেট থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ১২ বিটা -- সকলের জন্যই কিছু না কিছু রাখার চেষ্টা করেছে সংস্থা।

সুন্দর পিচাইয়ের বক্তৃতায় প্রচুর ছোট-বড় ঘোষণা ছিল। তবে, এখানে মূল পাঁচটি ঘোষণা তুলে ধরা হল। সেই প্রযুক্তির আভাস, যা জানতেই হবে।

 

লামডা

গুগলের নতুন দিগন্তসৃষ্টিকারী গবেষণা। যার প্রধান লক্ষ্য হল যন্ত্রের সঙ্গে কথোপকথন আরও স্বাভাবিক করা। লামডা-র পুরো অর্থ হল ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ অ্যাপলিকেশন্স। এর ফলে, এআই-এর সঙ্গে আরও সহজে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা। সংস্থার দাবি, এর ফলে, এআই ও ব্যবহারকারীর কথোপকথন এতটাই স্বাভাবিক হবে যে মনে হবে যেন, দুজন ব্যক্তি কথা বলছে। 

গুগল ক্রোমে পাসওয়ার্ড বদল করা আরও সহজ

হ্যাক হওয়া বা ফাঁস হওয়া পাসওয়ার্ড বদল করা আরও সহজ হবে গুগল ক্রোমে। ক্রোমের মধ্যে থাকা পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে ব্যবহারকারী সহজেই বুঝে যাবেন, যে তাঁর পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না। শুধু তাই নয়, নিমেষে তিনি পাসওয়ার্ড বদল করতে পারবেন। আগে গোটা প্রক্রিয়াটা ম্যানুয়ালি বা হাতে কলমে করতে হতো। কিন্তু, এখন ক্রোম নিজে থেকে ওই সংশ্লিষ্ট ওয়েবসাইটে ব্যবহারকারীর পাসওয়ার্ড বদল করে দেবে। 

গুগল ম্যাপে ৫টি নতুন আপডেট

বিশ্বে সর্বাধিক ব্যবহৃত নেভিগেশন সফ্টওয়্যারের অন্যতম গুগল ম্য়াপস। এবার তাতে ৫টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল গুগল। প্রথমত চালকদের জন্য 'হার্ড ব্রেকিং'-এর সম্ভাবনাকে আরও কমিয়ে ফেলা। নতুন ম্য়াপে চালকদের এখন থেকে সবচেয়ে ছোট রুটের পাশাপাশি বলে দেওয়া হবে, কোনও রুটে কেমন ব্যস্ততা। যাতে সেই হটস্পটগুলি এড়িয়ে যেতে পারেন চালক। এছাড়া অন্তর্ভুক্ত করা হচ্ছে লাইভ ভিউ, দিনের সেই সময় বিশেষ জায়গাগুলির ওপর জোর, রাস্তার বিস্তারিত মানচিত্র ইত্যাদি। 

অ্যান্ড্রয়েড ১২ বিটা

গুগলের দাবি, দ্বাদশ সংস্করণে গোটা অ্যান্ড্রয়েডের খোলনলচে বদলে যাবে। ভিজ্যুয়াল ডিজাইন থেকে শুরু করে পার্সোনালাইজড কালার প্যালেট এবং নতুন উইজেট-- নতুন রূপে ইউজারদের সামনে হাজির হবে অ্যান্ড্রয়েড ১২। ব্যবহারকারীর পছন্দকে এখানে গুরুত্ব দেওয়া হবে। যেমন ওয়ালপেপার পর্যালোচনা করে সেখানকার প্রধান রংগুলিকে বাছাই করে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে। এর পাশাপাশি, এতে থাকবে নতুন ফ্লুইড মোশান ও অ্যানিমেশন। বদল করা হয়েছে সিস্টেম স্পেস। বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাইভেসি ও স্বচ্ছতায়। 

ওয়্যার

স্যামসাঙের সঙ্গে যৌথ উদ্যোগে ওয়্যার ও টাইজেনকে এক সুতোয় বাঁধা হয়েছে। এর ফলে, নতুন রূপে আসছে স্যামসাঙ ওয়্যার। এই প্ল্যাটফর্ম আগের তুলনায় অনেক বেশি দ্রুত, ব্যাটারির ক্ষমতা আরও ভাল এবং স্মার্ট ওয়াচে আরও বেশি অ্যাপ দেওয়া হয়েছে। নতুন গুগল ম্যাপ ও গুগল অ্যাসিস্ট্যান্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এছাড়া, চলতি বছরের শেষে আসছে ইউটিউব মিউজিক। 

 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget