এক্সপ্লোর

Whatsapp Account Ban: জানুয়ারি মাসেও ২.৯ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ, ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের

Whatsapp: পয়লা জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মোট ১৪৬১টি রিপোর্ট জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে।

Whatsapp Account Banned: জানুয়ারি মাসেও ব্যাপক হারে অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে, জানুয়ারি মাসে ২.৯ মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account Banned) করা করা হয়েছে ভারতে। পয়লা জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মোট ১৪৬১টি রিপোর্ট জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে ১৯৫টি রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিয়েছে মেটা অধিকৃত এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। মোট যত রিপোর্ট জমা পড়েছে তার মধ্যে ১৩৩৭টি আবেদন ছিল অ্যাকাউন্ট নিষিদ্ধ করার। এর ভিত্তিতেও ২.৯ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে ২০২৩ সালের জানুয়ারি অর্থাৎ প্রথম মাসেই। 

Information Technology Rules, 2021- এর Rule 4(1)(d) অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ইউজারদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ। ইউজারদের অভিযোগ জমা পড়লে যেসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ে সেগুলো ভালভাবে খতিয়ে দেখা হয়। তারপরে যদি দেখা যায় ওই সমস্ত অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের নিয়মনীতির উল্লঙ্ঘন করেছে তাহলে সেগুলি ব্যান বা নিষিদ্ধ করা হয়। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতেও এই মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। ডিসেম্বর মাসে ভারতে ৩৭ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ Account Banned) করেছে কর্তৃপক্ষ। ৩৬.৭৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ অর্থাৎ ব্যান করা হয়েছে। নভেম্বর মাসের তুলনায় সামান্য কমেছে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা। যে পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিসেম্বর ২০২২- এ ভারতে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ১৩.৮৯ লক্ষ অ্যাকাউন্ট যার ব্যাপারে ইউজাররা অভিযোগ জানানোর আগেই সক্রিয়ভাবে যেগুলি নিষিদ্ধ করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বর মাসে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্ট আগেভাগেই নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। 

আরও পড়ুন- ৮০ হাজার টাকার ফোন ভারতের বাজারে আনল শাওমি! কোন মডেলের দাম এমন আকাশছোঁয়া?

সেরা শিরোনাম

Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget