এক্সপ্লোর

WhatsApp And Instagram Down: কাজ করছে না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! মেসেজ থেকে ফিড, ব্যাহত পরিষেবা

WhatsApp And Instagram Not Working: মেটার দুই অ্যাপ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ঠিকমতো কাজ করছে না। মেসেজ পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে অনেকে। এমনকি ফিডও রিফ্রেশ হচ্ছে না বলে অভিযোগ।

কলকাতা: ঠিকমতো কাজ করছে না হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। বুধবার রাত বারোটা বাজার কিছু আগে থেকেই এই সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে সারা বিশ্ব জুড়েই। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ভারতীয় সময় ১১ টা বেজে ৪৫ মিনিট থেকেই কাজ করছে না মেটার এই দুটি অ্যাপ। হোয়াটসঅ্যাপের অ্যাপের লগইন করতে গেলে সমস্যা হচ্ছে বলে রিপোর্ট করেছেন প্রচুর ইউজার (WhatsApp Down)। অন্যদিকে হোয়াটসঅ্যাপের ব্রাউজার বা ডেস্কটপ ভার্সন হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই লগইন করা যাচ্ছে না বলে জানানো হয়েছে। লগইন করতে গেলেই এরর মেসেজ (Whatsapp Issues) দেখাচ্ছে।

সমস্যা হচ্ছে ইনস্টাগ্রামেও

ইনস্টাগ্রামেও সমস্যা হচ্ছে (Instagram Down)। বহু ইউজারের এই নিয়ে ইতিমধ্যে অভিযোগ করেছেন ডাউনডিটেক্টরের সাইটে। এই সাইটটি বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের ওয়েব আউটেজ মাপে। গত কয়েক মিনিটে প্রচুর পরিমাণে অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে এই সংস্থা। ব্যবহারকারীদের রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রামের ফিড রিফ্রেশ করা যাচ্ছে না (Instagram Server Down)। নতুন কোনও পোস্ট দেখাচ্ছে না। এমনকি নতুন স্টোরি দেখার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ অনেকের।

ডাউনডিটেক্টরের তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতে গত ২৪ ঘন্টায় হোয়াটসঅ্যাপের যাবতীয় সমস্যার রিপোর্ট রয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গত কয়েক মিনিটে অভিযোগের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, সারা বিশ্ব জুড়েই এই দুই অ্যাপের সার্ভারের সমস্যা (WhatsApp Server Down) দেখা দিয়েছে। 

কিছুদিন আগেও হয় একই সমস্যা

কিছুদিন আগেও মেটারই ফেসবুকে (Facebook Log Out Issues) একটি উদ্ভট সমস্যা দেখা দিচ্ছিল। নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছিল ফেসবুক অ্যাপ। এমনকি ইনস্টাগ্রাম অ্যাপেও একই ঘটনা ঘটছিল। গোটা বিশ্ব জুড়েই ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায় বলে মনে করা হয়। বেশ কিছুক্ষণ ওই পরিস্থিতিতে ছিল গোটা বিশ্ব। পরে মেটা কর্তৃপক্ষের (Meta App Facing Issues) তরফে সমস্যার সমাধান করা হয়। ওই দিন ইউজাররা অভিযোগ করেন, নিজে থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাচ্ছে। চাইলেও আর লগইন করা যাচ্ছে না। নিজেদের পোস্ট, স্টোরি, কমেন্ট রিফ্রেশ করতে সমস্যা হচ্ছে বলেও জানান অনেকে।

আরও পড়ুন - Phone Cooling Tips: গরমে হ্যাং আর স্লো হয়ে যায় বারবার, ফোনকে সুস্থ রাখুন ১০ উপায়ে

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget