এক্সপ্লোর

WhatsApp Update: ভারতে মার্চে ১৮ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী জানেন ?

WhatsApp Bans: ফেব্রুয়ারির পরে মার্চে আরও বাড়ল সংখ্যা। হোয়াটসঅ্যাপ সোমবার জানিয়েছে, নতুন আইটি নিয়ম ২০২১ মেনে ভারতে মার্চে মাসে ১৮ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কোম্পানি।


WhatsApp Bans: ফেব্রুয়ারির পরে মার্চে আরও বাড়ল সংখ্যা। হোয়াটসঅ্যাপ সোমবার জানিয়েছে, নতুন আইটি নিয়ম ২০২১ মেনে ভারতে মার্চে মাসে ১৮ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কোম্পানি। পরিসংখ্যান বলছে, এই সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্ম ফেব্রুয়ারিতেই দেশে ১৪ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছিল।

WhatsApp Update: কী বলেছে হোয়াটসঅ্যাপ ?
সংস্থার তরফে জানানো হয়েছে, মার্চ মাসে দেশ থেকে আরও ৫৯৭টি অভিযোগ পেয়েছে হোয়াটসঅ্যাপ। তার ভিত্তিতে ৭৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে হোয়াটসঅ্যাপের মুখপাত্র বলেছেন, "দেশের আইটি অ্যাক্ট ২০২১ মেনে আমরা ২০২২ সালের মার্চ মাসের জন্য এই ব্যবস্থা নিয়েছি। ইউজারদের নিরাপত্তার প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের নিজস্ব প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে এই প্ল্যাটফর্মের অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।''

WhatsApp Bans: কত অ্যাকাউন্ট নিষিদ্ধ ?
সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ মার্চে 1.8 মিলিয়ন (1,805,000) অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। শেয়ার করা ডেটা অপব্যবহার সনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে ১-৩১ মার্চের মধ্যে WhatsApp এই ভারতীয় অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করেছে। কোম্পানি জানিয়েছে, বছরের পর বছর সংস্থা ধারাবাহিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। পরবর্তীকালে ডেটা অ্যানালিস্টদের সাহায্যে প্ল্যাটফর্ম সুরক্ষিত করতে সক্ষম হয়েছে হোয়াটসঅ্যাপ। 

দেশের নতুন আইটি নিয়ম অনুসারে, ৫০ লক্ষের বেশি ব্যবহারকারী রয়েছে এরকম বড় ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করতে হবে। মার্চের রিপোর্ট প্রকাশ করে সেই আইন মেনেছে হোয়াটসঅ্যাপ।সম্প্রতি মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে তাদের ডিজিটাল পেমেন্ট পরিষেবায় আরও ব্যবহারকারীদের নিয়ে আসতে ভারতে 'ক্যাশ ব্যাক' প্রচার চালানো হচ্ছে।তিনটে পৃথক কনট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপের ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠালে সংস্থার তরফে তিন বার পর্যন্ত ১১ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাচ্ছে। 

সংস্থার তরফে বলা হয়েছে, 'আমরা হোয়াটসঅ্যাপে পেমেন্টের সম্ভাব্যতা বাড়ানোর উপায় হিসেবে আমাদের ব্যবহারকারীদের পর্যায়ক্রমে ক্যাশব্যাক ইনসেনটিভ অফার করে একটি প্রচার চালাচ্ছি। আমরা পরবর্তী ৫০০ মিলিয়ন ভারতীয়কে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নিয়ে আসার জন্য আমাদের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবে হোয়াটসঅ্যাপে অর্থ আদান-প্রদানের বিষয়ে সচেতনতা চালিয়ে যাব।'

আরও পড়ুন : Mobile Causes Brain Tumor: মোবাইল ব্যবহারে কি ব্রেন টিউমার হয়? গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget