এক্সপ্লোর

Whatsapp Features: এবার হোয়াটসঅ্যাপেও আসছে 'এডিট' অপশন, কী সুবিধা পাবেন ইউজাররা

Whatsapp Edit Option: হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার অপশন চালু হতে চলেছে।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপেও এবার 'এডিট' অপশন! (Whatsapp Edit Option) সম্প্রতি শোনা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি নতুন ফিচার (Whatsapp Features) নিয়ে কাজ শুরু করেছে। এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করার অপশন পাবেন ইউজাররা। WaBetaInfo সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে। বর্তমানে শুধু ইউজাররা পাঠানো মেসেজ হোয়াটসঅ্যাপের চ্যাটবক্স থেকে ডিলিট করতে পারেন। আগে অবশ্য এই মেসেজ ডিলিটের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময় ছিল এবং যা যথেষ্ট কম। তবে সেই মেয়াদ এখন বৃদ্ধি পেয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিটের ক্ষেত্রে দুটো অপশন রয়েছে। ডিলিট ফর মি এবং ডিলিট ফর এভরিওয়ান। এই দ্বিতীয় অপশন অর্থাৎ ডিলিট ফর এভরিওয়ানের ক্ষেত্রে মেয়াদ বেড়েছে। বর্তমানে মেসেজ পাঠানোর পর ২ দিন পর্যন্ত তা ডিলিটের অপশন পাবেন আপনি। 

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হলে কাউকে ভুল টাইপ করে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার অপশন পাবেন ইউজাররা। এই ফিচার কবে চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। অনুমান, তাড়াতাড়িই এই ফিচার চালু হবে হোয়াটসঅ্যাপে। সেই সঙ্গে এও মনে করা হচ্ছে যে সম্ভবত হোয়াটসঅ্যাপের তরফে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। তার মধ্যেই কাউকে পাঠানো মেসেজ এডিটের সুযোগ পাবেন ইউজাররা। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ইউজারদের সুবিধায় প্রায়শই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার মেসেজ পাঠানোর পর তা এডিট করার অপশন নিয়ে আসতে চলেছে এই মেসেজিং অ্যাপ সংস্থা। এই ফিচারের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। অনেকসময়েই মেসেজ তাইপ করার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। সেই ভুল শুধরে নেওয়ার জন্যই ইউজারদের জন্য নতুন এডিট অপশন চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। 

কয়েকদিন আগেই ট্যুইটারেও এডিট অপশন চালু হয়েছে। বহুদিন ধরে এই ফিচারের অপেক্ষায় ছিলেন টুইটারিয়ানরা। অবশেষে বহু প্রতীক্ষিত এই ফিচার চালু হতে চলেছে ট্যুইটারে। প্রাথমিক পর্যায়ে ‘ব্লু টিক’ অ্যাকাউন্ট হোল্ডাররা এই ফিচারের সুবিধা পাবেন। শোনা গিয়েছে, ট্যুইট করার আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট পর পর্যন্ত ট্যুইট এডিটের সুযোগ পাওয়া যাবে। এডিটেড ট্যুইটের সঙ্গে অরিজিনাল ট্যুইটও দেখা যাবে। ফলে কী পরিবর্তন হয়েছে এবং কখন হয়েছে তা বোঝা যাবে। শোনা গিয়েছে যে ট্যুইটারের এই নতুন ফিচার একটি দেশে প্রথম রোল আউট করা হবে। ধীরে ধীরে তা ছড়িয়ে দেওয়া হবে অন্যান্য দেশে।

আরও পড়ুন- ৪০ হাজারের কম দামে পাবেন আইফোন ১২! কোথায় থাকছে এমন অবিশ্বাস্য অফার

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget