এক্সপ্লোর

WhatsApp Facebook Instagram Outage: ব্যাহত হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা, ট্যুইটারে 'মিম ঝড়' নেটিজেনদের

হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এই তিনটি বিপুল ব্যবহৃত অ্যাপই কাজ না করায় একপ্রকার মাথায় হাত পড়ে 'সোশ্যাল মিডিয়া ফ্রিক'দের। একই সঙ্গে নেটিজেনরা ট্যুইটারে পোস্ট করতে থাকেন একাধিক মিম। 

কলকাতা: প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। সোমবার রাত ৯টা নাগাদ দেখা দেয় বিশ্বজোড়া সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট। বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম পরিষেবা। এ দেশেও একই সমস্যা দেখা দেয়। অবশেষে আজ ভোর ৪টের পর পরিষেবা চালু হয়। কাজ বন্ধ করেছিল ফেসবুকের মেসেঞ্জারও। একমাত্র টুইটার কাজ করায় সেখানেই অসুবিধার কথা জানাতে থাকেন নেটিজেনরা। 

হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এই তিনটি বিপুল ব্যবহৃত অ্যাপই কাজ না করায় একপ্রকার মাথায় হাত পড়ে 'সোশ্যাল মিডিয়া ফ্রিক'দের। একই সঙ্গে ট্যুইটারে পোস্ট করতে থাকেন একাধিক মিম। কোনও মিমে দেখা যাচ্ছে মানুষরূপী ট্যুইটার সমবেদনা জানাচ্ছেন নেটিজেনদের।

 

কোনও মিম বলছে, হোয়াটসঅ্যাপকে বিদায়, টেলিগ্রামকে স্বাগত। 

 

কোনও কোনও মিম অবশ্য পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শও দিয়েছেন। 'হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক কাজ করছে না। নিজের পরিবারের সঙ্গে সময় কাটান এখন।' 

 

এক নেটিজেনের মন্তব্য়, ফেসবুক ও ইনস্টাগ্রামেরও উচিত ট্যুইটারে চলে আসা।

 

তিনটি বহু ব্যবহৃত অ্যাপ একসঙ্গে এতক্ষণ সময় ধরে অচল থাকার সুযোগে মজার ট্যুইট করা হয় ট্যুইটারের অফিসিয়াল হ্যান্ডল থেকেও। সেখান থেকে লেখা হয়, 'আক্ষরিক অর্থেই সক্কলকে স্বাগত।' সেই ট্যুইটে উত্তর আসতে থাকে একাধিক কোম্পানির অফিসিয়াল হ্য়ান্ডল থেকেও। 

 

এই সুযোগে ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতা সারেন বলি অভিনেতা কার্তিক আরিয়ানও। 

 

আজ যদিও, এই বিপত্তির জন্য ফেসবুকের তরফে রাউটার বিভ্রাটকে দায়ী করা হয়েছে। এই ঘটনার জন্য ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের সেবায় বিঘ্ন ঘটার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি ফেসবুকেই বলেন যে বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফের ফিরে এসেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। মার্কের কথায়, "এই ব্যাঘাত ঘটায় আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি এই পরিষেবার ওপর বিপুল সংখ্যক ব্যক্তি নির্ভর করে থাকেন।" জানা গিয়েছে এই ঘটনার জন্য ফেসবুক প্রধান প্রায় ৭০ লক্ষ ডলার খুইয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী এই বিভ্রাটের ফলে ফেসবুকের স্টক কমে যাওয়ায় বিলিয়নিয়ারদের তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে। 

আরও পড়ুন: WhatsApp-Facebook: বিপর্যয়ের পর ফের চালু, ক্ষমা চাইল হোয়াটসঅ্যাপ-ফেসবুক

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget