এক্সপ্লোর

WhatsApp Video Calling: হোয়াটসঅ্যাপের ভিডিও কল এবার আরও উন্নত, এই পরিষেবায় নতুন কী কী সুবিধা পাবেন ইউজাররা?

WhatsApp Features: তিনটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং পরিষেবায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াটসঅ্যাপের সব মাধ্যমে সমস্ত ইউজারদের জন্য এই আপডেটগুলি উপলব্ধ হয়ে যাবে।

WhatsApp Video Calling: সময় যত এগিয়েছে ততই জনপ্রিয়তা বেড়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপের। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে একের পর এক নতুন ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp Video Calling Service) কর্তৃপক্ষ। শুধু তাই নয়। আপডেট হয়েছে একদম প্রথম থেকে হোয়াটসঅ্যাপে (WhatsApp Features) থাকা বিভিন্ন ফিচার। তার মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং পরিষেবা (WhatsApp Video Calling Features)। প্রাথমিক ভাবে এই সার্ভিস শুধু মোবাইলের ক্ষেত্রেই চালু ছিল। তবে বর্তমানে হোয়াটসঅ্যাপের সমস্ত মাধ্যমে এই ফিচারের সুবিধা উপভোগ করতে পারেন ইউজাররা। আর সেই জন্যই অনেকদিন থেকে ভিডিও কলিং ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। 

তিনটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং পরিষেবায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াটসঅ্যাপের সব মাধ্যমে সমস্ত ইউজারদের জন্য এই আপডেটগুলি উপলব্ধ হয়ে যাবে। কী কী নতুন সার্ভিস পেতে চলেছেন হোয়াটসঅ্যাপ ইউজাররা, সেটাই এবার দেখে নেওয়ার পালা। প্রসঙ্গত উল্লেখ্য, বাজারে এখন ভিডিও কল করার একগুচ্ছ অ্যাপ রয়েছে। তার মধ্যে বেশ জনপ্রিয় জুম কলিং এবং গুগল মিট। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই দুই ভিডিও কলিং অ্যাপকে পাল্লা দিতেই হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের ভিডিও কলিং পরিষেবা এবার আরও উন্নত করতে চলেছে। তার ফলে আরও বেশি সংখ্যক ইউজার হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং ফিচার ব্যবহার করবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ। 

হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং পরিষেবায় যুক্ত হতে চলেছে তিনটি নতুন ফিচার (স্মার্টফোন এবং কম্পিউটার, উভয় ক্ষেত্রেই) 

স্ক্রিন শেয়ারিং উইথ অডিও- অর্থাৎ হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন ইউজাররা স্ক্রিন শেয়ারের সুবিধা পাবেন জুম কল কিংবা গুগল মিটের মতো। এর ফলে হোয়াটসঅ্যাপের ভিডিও কলেও এবার থেকে সহজেই অফিসের মিটিং বা যেকোনও মিটিং করা যাবে। প্রয়োজনীয় স্লাইড স্ক্রিন শেয়ার করে দেখানো যাবে। বিটা ভার্সানে এই ফিচার দেখা গিয়েছিল। এখন হোয়াটসঅ্যাপের এই ফিচার অফিশিয়াল হয়েছে। 

ভিডিও কলে বাড়ছে ইউজারের সংখ্যা- এবার থেকে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে সমস্ত মাধ্যম থেকেই একসঙ্গে ৩২ জন ইউজার যুক্ত হতে পারবেন। আগে এই পরিষেবা শুধু মোবাইলের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। সেই সীমিত ফিচার এবার আসছে আরও বৃহত্তর ভাবে। 

তৃতীয় আপডেট- হোয়াটসঅ্যাপের ভিডিও কলে যিনি স্পিকার থাকবেন তাঁকে সবার আগে স্ক্রিনে দেখা যাবে। কোনও গ্রুপ মিটিংয়ের ক্ষেত্রে এই ফিচার খুবই কার্যকরী হবে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের ভিডিও কলে অডিও এবং ভিডিও, দুইয়েরই গুণমান যেন উন্নত হয় সেই চেষ্টাও চালাচ্ছে অ্যাপ কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ৭ ঘণ্টা ! একসঙ্গে সংযুক্ত করা যাবে দুটো ডিভাইসে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget