এক্সপ্লোর

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে কতক্ষণ অনলাইন আছেন দেখতে পাবেন আপনার পছন্দের লোক, আসছে নতুন ফিচার

Whatsapp Feature Update: হোয়াটসঅ্যাপের ফিচারে আসছে নতুন আপডেট। কী কী সুবিধা পেতে পারেন, জেনে নিন।

কলকাতা: হোয়াটসঅ্যাপ (Whatsapp)- বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ (Messaging App)। অনায়াসেই এই অ্যাপের সাহায্যে বিশ্বের একপ্রান্ত থেকে অন্যত্র মেসেজ পাঠিয়ে দেওয়া সম্ভব। শুধু টেক্সট মেসেজ নয়, অডিয়ো মেসেজ, ভয়েস রেকর্ড, ভয়েস ও ভিডিয়ো কল, এমনকি টাকা পাঠানোর সুযোগও রয়েছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজকাল হামেশাই হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফিচারের (Whatsapp Features) পরিবর্তন হচ্ছে। সম্প্রতি শোনা গিয়েছে যে হোয়াটসঅ্যাপের নিয়মে দুটো পরিবর্তন সম্ভবত আসতে চলেছে। সেগুলো কী কী দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপে একজন ইউজার কতক্ষণ অনলাইন রয়েছেন, সেটা অন্য ইউজার দেখতে না পাওয়ার বন্দোবস্ত করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে এরকম কোনও অপশন নেই যেখানে বিষয়টা এমন হতে পারে যে আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কয়েকজন যাঁদের আপনি বেছে নেবেন, তাঁরা আপনার অনলাইন থাকার খুঁটিনাটি দেখতে পাবেন। অন্যদিকে, বাকিরা অর্থাৎ যাঁদের ওই নির্দিষ্ট ইউজার বেছে নেননি, তাঁরা অনলাইন থাকার স্ট্যাটাস দেখতে পাবেন না। অর্থাৎ অনলাইন স্ট্যাটাস দেখা বন্ধ করে দিলে সবার ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে। বর্তমানে সেই নিয়মই চালু রয়েছে। কিন্তু এবার সিলেক্টেড ইউজারদের জন্য এই ফিচার চালু হতে চলেছে।

এর পাশাপাশি শোনা যাচ্ছে, মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের মেসেজ ডিলিট করার মেয়াদও বাড়াতে চলেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার ক্ষেত্রে দুটো অপশন দেখতে পান ইউজাররা। ‘ডিলিট ফর এভরিওয়ান’ এবং ‘ডিলিট ফর মি’ এই দুটো অপশন দেখে যায়। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ‘ডিলিট ফর এভরিওয়ান’- এই অপশনের মেয়াদ ২ দিনের বেশি করতে চলেছে। তবে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি যে এই ফিচার আপডেট জনসাধারণের জন্য কবে থেকে চালু হতে চলেছে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট সংক্রান্ত খবর প্রকাশ করে WABetaInfo সংস্থা। তারাই হোয়াটসঅ্যাপ ফিচারের এই সমস্ত আপডেটের খবর জানিয়েছে। WhatsApp for Android beta 2.22.15.8- এই ভার্সানে হোয়াটসঅ্যাপ ফিচারের নতুন আপডেট সম্পর্কে জানা গিয়েছে। অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো ইউজারের অনলাইন থাকার স্ট্যাটাসও নির্দিষ্ট ইউজারদের জন্য বন্ধ করা যাবে। অন্যদিকে কাউকে কোনও মেসেজ পাঠিয়ে ডিলিট করার মেয়াদ ২ দিনের বেশি করাস যাবে বলে শোনা গিয়েছে।

আরও পড়ুন- ব্লক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা যাবে 'আনব্লক', আসছে নতুন ফিচার

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget