এক্সপ্লোর

প্রাইভেসি পলিসিতে বদল, সোশ্যাল মিডিয়ায় মিম-বিদ্ধ হোয়াটসঅ্যাপ

প্রাইভেসি পলিসি মেনে না নিলে ৮ ফেব্রুয়ারির পর থেকে ইউজার ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ। যে তথ্য সামনে আসার পর থেকেই মিম-বিদ্ধ জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। সবথেকে বেশি আক্রমণ নেমে এসেছে মার্ক জুকেরবার্গের বিরুদ্ধে।

নয়াদিল্লি: নিঃশর্তভাবে প্রাইভেসি পলিসিতে সম্মতি জানাতে হবে, নাহলে নিস্ক্রিয় হয়ে যাবে অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ তাঁর ইউজারদের চরমবার্তা দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়। ব্যক্তিপরিসরে উঁকি দেওয়ার ঘোরতর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যার পর থেকেই গত ১০ বছর ধরে ক্রমে জনপ্রিয়তার শিখরে ওঠা এই মেসেজিং অ্যাপের বিকল্পগুলো ব্যবহারের ডাকও উঠেছে। সঙ্গে জুড়েছে মজার মিম দিয়ে হোয়াটসঅ্যাপকে ব্যঙ্গ করা। হোয়াইসঅ্যাপ ইউজারদের যাবতীয় তথ্য ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে, নতুন প্রাইভেসি পলিসিতে বলা রয়েছে এমনই কথা। আগের মতো অবশ্য নট নাউ অপশন এবার আর থাকছে না। জানা গিয়েছে, প্রাইভেসি পলিসি মেনে না নিলে ৮ ফেব্রুয়ারির পর থেকে ইউজার ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ। দেশের ৪০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ইতিমধ্যে পেতে শুরু করেছেন 'Whatsapp is updating its terms and privacy policy' মেসেজ, যার তলায় লেখা 'Agree'।  সেখানে যতক্ষণ না ক্লিক করা হবে ততক্ষণ হোয়াটসঅ্যাপের ভিতর ঢোকা যাবে না ও কাউকে টেক্সটও করা যাবে না।  আর তারপর থেকেই মিম-বিদ্ধ জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। সবথেকে বেশি আক্রমণ নেমে এসেছে মার্ক জুকেরবার্গের বিরুদ্ধে।
কোনও মিমে ফেসবুক সংস্থার মালিক মার্ক জুকেরবার্গ তুলনা টানা হয়েছে মার্ভেল সিরিজের প্রখ্যাত সিনেমা এন্ড ওয়ার-র এর ভিলেন থানোসের সঙ্গে। থানোসের ছবিতে বদলে ব্যবহার করা হয়েছে তাঁর ছবি, আর হাতের ইনফিনিটি স্টোনে ব্যবহার করা হয়েছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপকে। আর দেখানো হয়েছে উড়ে যাবে ‘প্রাইভেসি’। অন্য একজন মশকরা করে নতুন প্রাইভেসি পলিসিতে বিরক্ত হয়ে অন্য মেসেজিং অ্যাপে চলে যাওয়ার বার্তা দিয়েছেন।
হোয়াটসঅ্যাপের দাবি অনুযায়ী কোনও দুই ব্যক্তির কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকে। ২০১৬ সালে যে দাবি সামনে আনে তারা। তবে এই প্রথম তাদের প্রাইভেসি পলিসি নিয়ে প্রশ্ন উঠেছে এমনটা মোটেই নয়। মেসেজিং অ্যাপটির প্রাইভেসি পলিসিতে বলাই রয়েছে, যে কোনও তথ্য ব্যবহার করতে পারবে ফেসবুক। হোয়াটসঅ্যাপ সংস্থাটিকে মার্ক জুকেরবার্গে ফেসবুক অধিগ্রহণ করে নেওয়ার পর থেকেই যা নিয়ম চলে আসছে।

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget