এক্সপ্লোর

WhatsApp Features: অ্যাপ লক-আনলকের জন্য নতুন ফিচারের রোল-আউট শুরু হোয়াটসঅ্যাপে, কী সুবিধা পাবেন ইউজাররা?

WhatsApp Lock Feature: হোয়াটসঅ্যাপ অ্যাপ লক করার জন্য ব্যবহার করা বিভিন্ন ধরনের বায়োমেট্রিক ফিচার। এবার তারই পরিসর বাড়তে চলেছে। নতুন অপশন পেতে চলেছেন ইউজাররা। আপাতত চালু বিটা ভার্সানে।

WhatsApp Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সব বয়সীদের মধ্যেই রয়েছে হোয়াটসঅ্যাপের ব্যবহার। আর ইউজারদের সুবিধা এবং নিরাপত্তার জন্য প্রায়ই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সানে একটি ফিচারের রোল আউট শুরু করেছে সংস্থা। এখানে রয়েছে আধুনিক ও উন্নত একটি অ্যাপ লক ফিচার (App Lock Feature)। জানা গিয়েছে, নির্দিষ্ট ইউজারদের ক্ষেত্রে এই বায়োমেট্রিক লক ফিচার (Biometric Lock Feature) উপলব্ধ হয়েছে। সাধারণ ভাবে যে সমস্ত বায়োমেট্রিক ফিচারের সঙ্গে আমরা পরিচিত তার থেকে নতুন এক অ্যাপ লক ফিচার অনেকটাই আলাদা। নতুন ফিচার আরও ভরসাযোগ্য। ফলে ইউজারদের তথ্য আরও সুরক্ষিত এবং গোপনীয় থাকবে আশা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের বিটা প্রোগ্রাম যেসব ইউজাররা অ্যাকসেস করতে পারেন তাঁরা এই নতুন ফিচারের পরিষেবা এবং সুবিধা এখন পাবেন। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে ২.২৪.৬.২০ ভার্সান। সেখানেই এই নতুন বায়োমেট্রিক অ্যাপ লক ফিচারের রোল আউট শুরু হয়েছে। আগে শুধু বায়োমেট্রিক অথেনটিফিকেশনের উপরেই নির্ভর করত অ্যাপ লক ফিচার। এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল রেকগনিশন- এইসবের ব্যবহার হতো। তবে লেটেস্ট বিটা ভার্সানে 'ইউনিক' কিছু অ্যাপ লকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ইউজাররা। সেই তালিকায় ডিভাইসের পাসকোডও ব্যবহার করা যাবে। অর্থাৎ অথেনটিফিকেশনের পদ্ধতির পরিসর আরও বড় হচ্ছে। তার ফলে যাঁদের ডিভাইসে বায়োমেট্রিক সেনসর রয়েছে তাঁরাও অ্যাপ লক-আনলকের ক্ষেত্রে সুরক্ষা বজায় রাখতে পারবেন। আজকাল অবশ্য সব ফোনেই বায়োমেট্রিক অথেনটিফিকেশনের মাধ্যমে ফোন লকের অপশন থাকে। তবে কোনও ইউজার যদি এই সুবিধা নিতে না চান তাহলে তার জন্যেও থাকছে আলাদা ব্যবস্থা। ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাই এই নতুন ফিচার চালু করতে চলেছে তারা।

হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া যাবে না 

ইউজারদের নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপে সম্প্রতি একটি নতুন ফিচার চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপে ইউজারদের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়ার অপশনও বন্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখার জন্যই এই ফিচার চালু হয়েছে। আপাতত অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এই সুবিধা পাবেন ইউজাররা। বিগত কয়েক সপ্তাহ ধরে বিটা ভার্সানে এই ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ। তবে এবার সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হয়েছে। 

আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ প্রো ফোন সম্পর্কে এতদিনে কী কী তথ্য জানা গিয়েছে? রইল তারই তালিকা 

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget