এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে আসছে নতুন 'সার্চ ফিচার', থাকবে 'এআই স্টিকার'-ও

WhatsApp: সম্প্রতি হোয়াটসঅ্যাপে আর স্টেটাস ট্যাব দেখা যায় না, তার বদলে এসেছে আপডেট ট্যাব। তার ফলে সার্চ করে হোয়াটসঅ্যাপ স্টেটাস সার্চ করে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

WhatsApp Features: শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসতে চলেছে নতুন একটি সার্চ ফিচার (Search Feature)। আপডেট ট্যাবের (Update Tab) জন্য এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই সার্চ ফিচার লঞ্চ হয়ে গেলে ইউজাররা বিভিন্ন আপডেট ট্যাব যেমন- স্টেটাস আপডেট, ফলোড অর্থাৎ ফলো করা হোয়াটসঅ্যাপ চ্যানেল, অন্যান্য ভেরিফায়েড চ্যানেল দেখা যাবে, অথচ সেগুলো চ্যানেল ডিরেক্টরিতে ওপেন করার বা খোলার দরকার পড়বে না। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২০.১৬ আপডেট যা গুগল প্লে স্টোরে রয়েছে, সেখানে দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ আপডেট ট্যাবের জন্য সার্চ ফিচার নিয়ে কাজ করছে। WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে দেখা গিয়েছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ অ্যাপ একটি সার্চ বাটন চালু করছে টপ অ্যাপ বারের ক্ষেত্রে। এর সাহায্যে হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেট সার্চ করে দেখতে পাবেন ইউজাররা। তার সঙ্গে ভেরিফায়েড চ্যানেল খুঁজে পাওয়া যাবে, চ্যানেল ডিরেক্টরিতে সেটি ওপেন না করে। ইউজারদের সার্বিকভাবে অভিজ্ঞতা আরও ভাল করার জন্যই হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার। যা খুঁজতে চাইছেন, তা সহজে খুঁজে পাবেন ইউজাররা।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে আর স্টেটাস ট্যাব দেখা যায় না, তার বদলে এসেছে আপডেট ট্যাব। তার ফলে সার্চ করে হোয়াটসঅ্যাপ স্টেটাস সার্চ করে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউজারদের অনেকেই। আর সেই জন্যেই এই সার্চ ট্যাব লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে এই ফিচার কবে সমস্ত ইউজারদের জন্য চালু হবে সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এআই জেনারেটেড স্টিকার

মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ Meta Connect 2023- এ ঘোষণা করেছেন হোয়াটসঅ্যাপে খুব দ্রুত চালু হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত স্টিকার। শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও চালু হবে এই এআই স্টিকার। বিভিন্ন মেসেজিং অ্যাপে বিগত কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয় হয়েছে স্টিকারের ফিচার। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে তাই নতুন ধরনের স্টিকার লঞ্চ করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন- ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে মোটোরোলার কোন কোন ফোনের দাম ছাড় থাকবে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget