এক্সপ্লোর

WhatsApp Account Link: একইসঙ্গে চার ডিভাইস থেকে অ্যাকসেস, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ডিসাপেয়ারিং মোডে যুক্ত হবে 'ভিউ ওয়ান্স' ফিচার।

সান ফ্রান্সিসকো : খুব তাড়াতাড়ি নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। যার সুবাদে একইসঙ্গে চারটি ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকসেস করা যাবে। কয়েকমাসের মধ্যেই যে ফিচার তারা হাজির করবেন বলেই জানিয়েছেন হোয়াটসঅ্যাপ সংস্থার প্রধান উইল ক্যাথকার্ট। পাশাপাশি ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গও জানিয়েছেন একই কথা। চারটি ডিভাইসে একসঙ্গে অ্যাকসেস করা গেলেও এন্ড টু এন্ড এনক্রিপশন বজায় থাকবে বলেই জানিয়েছেন তিনি।

পাশাপাশি ডিসাপেয়ারিং মোড আরও মডিফাই করেই আনা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য। নতুন তথা অ্যাডভান্স ডিসাপেয়ারিং মোডে যেখানে থাকবে 'ভিউ ওয়ান্স' ফিচার। যার ফলে কোনও মেসেজ পাঠানোর পর একবার কেউ দেখার পরই সেটি অটোমেটিক ডিসাপিয়ারিং মোডে চলে যাবে। অর্থাৎ, কোনও মেসেজ, ছবি বা ভিডিও কেউ একবার দেখার পরই নিজে থেকে ডিলিট হয়ে যাবে। যিনি মেসেজ পাঠাচ্ছেন তাঁর হাতে থাকবে তথ্যটি অন্য পক্ষের দেখার এক্তিয়ার। কেউ যদি ভিউ ওয়ান্স ফিচার দিয়ে কোনও মেসেজ পাঠান, তাহলে যিনি তা রিসিভ করছেন, তা আর এখনকার মতো ডাউনলোড করে রাখার অপশন থাকবে না। হোয়াটসঅ্যাপে বিটা ইউজারটা খুব তাড়াতাড়িই এই ফিচার পাবেন বলেই জানিয়েছেন মার্ক জুকেরবার্গ।

মাল্টি ডিভাইস এন্ড টু এন্ড এনক্রিপশন, ভিউ ওয়ান্স সহ ডিসাপেয়ারিং মোডের পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিটা ভারসানে ব্যাক আপের জন্য পাসওয়ার্ড এনক্রিপশনও আনা হচ্ছে। যেক্ষেত্রে নির্দিষ্ট পাসওয়ার্ড ছাড়া কোনও চ্যাটই ব্যাক আপ করে পুনরুদ্ধার করা যাবে না। ওয়াকিবহাল মহলের মতে, একাধিক নতুন সিকিউরিটি ফিচার এলে সম্ভবত বর্তমানে চলতে থাকা প্রাইভেসি পলিসি সংক্রান্ত অস্বস্তি কিছুটা কাটিয়ে উঠতে পারবে বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপটি।

এমনিতেই নতুন প্রাইভেসি পলিসি ফিচার নিয়ে বেশ অস্বস্তিতে হোয়াটসঅ্যাপ। যে পলিসি মেনে নিলে হোয়াটসঅ্যাপের সব তথ্য হস্তান্তর হবে ফেসবুকের হাতে। যে ব্যক্তি তথ্য হস্তান্তর ঘিরেই প্রতিবাদের জেরে কিছুটা সমস্যায় জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। যদিও তাদের সাফ দাবি, আসলে ব্যক্তি পরিসর সুরক্ষিত রেখে ব্যবসায়ীক ঝক্কি থেকে ইউজারদের রেহাই দিতেই তাদের এহেন পদক্ষেপ।

 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget