এক্সপ্লোর

Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপে 'ডিসঅ্যাপিয়ার' হওয়া মেসেজও এবার ফিরিয়ে আনা যাবে! আসছে নতুন ফিচার

Whatsapp Disappearing Message: এমন ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ উধাও হওয়া বা মুছে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন।

Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপে 'ডিসঅ্যাপিয়ারিং মেসেজ' (Whatsapp Disappearing Message) ফিচার অনেকদিন আগেই চালু হয়েছে। শোনা যাচ্ছে, এই ফিচারে এবার নতুন আপডেট যুক্ত করতে চলেছে মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং (Instant Messaging App) অ্যাপ হোয়াটসঅ্যাপ। এমন ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ উধাও হওয়া বা মুছে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এই ফিচার চালু হলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ সংগ্রহ করে রাখতে পারবেন ইউজাররা। গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে বিটা 2.23.8.3 আপডেট উপলব্ধ হয়েছে। এখানেই এই নতুন ফিচার পাওয়া যাবে। বিটা টেস্টাররা প্রথমে সুযোগ পাবেন। আপাতত এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo-র মাধ্যমে এই আপডেট সম্পর্কে জানা গিয়েছে। এই নতুন আপডেট চালু হলে চ্যাট হেডারে থাকবে একটি বুকমার্ক আইকন। 

একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হলে বুকমার্ক আইকন বেছে নিয়ে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার হওয়া থেকে আটকাতে পারবেন। যদি পরে আবার পুনরুদ্ধার করা মেসেজ ডিলিট করতে চান তাহলে 'আনকিপ' আইকন সিলেক্ট করলে ওই মেসেজ চিরতরে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর এই মেসেজ উদ্ধার করা যাবে না। আপাতত হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই ফিচার যুক্ত হয়েছে। কিছু সংখ্যক বিটা টেস্টার সুবিধা পাচ্ছেন। আগামী দিনে সব ইউজারদের জন্যই হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং ফিচারের এই আপডেট উপলব্ধ হবে। 

মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপের জন্য ১৫টি নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন একটি ফিচার যার সাহায্যে ইউজারের পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যায়। এই নির্দিষ্ট সময় সেট করে রাখা যায়। বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo। তবে এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা। নতুন এইসব ডিউরেশন চালু হলে নিঃসন্দেহে ইউজারদের হাতে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ প্রসঙ্গে আরও আরও নিয়ন্ত্রণ আসবে। এছাড়াও ডিসঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর ক্ষেত্রেও একটু সুবিধা হবে। 

আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে ভিভো এক্স৯০ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে?

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget